SIR: ‘ডেটা এন্ট্রি করব না’, ট্রেনিং ছেড়ে বেরিয়ে এসে বিক্ষোভ BLO-দের

| Edited By: জয়দীপ দাস

Nov 15, 2025 | 5:02 PM

SIR: মোবাইলে ভোটারদের ডেটা এন্ট্রির নির্দেশ কমিশনের। তার বিরুদ্ধেই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন বিএলওরা। বিএলও-দের অভিযোগ, তাঁদের উপর অনেক কাজই চাপিয়ে দেওয়া হচ্ছে। মোবাইলে ডেটা এন্ট্রির জন্য কেন তাঁদের আলাদা কোনও ডিভাইস দেওয়া হচ্ছে না সেই প্রশ্নও তোলেন।

শিলিগুড়ি: শিলিগুড়িতে বিএলও-দের ব্যাপক বিক্ষোভ। প্রশিক্ষণের মধ্যেই বেনজির ছবি। প্রশিক্ষণের মধ্যেই হল ফাঁকা করে বাইরে চলে যেতে দেখা যায় একটা বড় অংশের বিএলও-দের। শুরু হয়ে যায় স্লোগানিং। মোবাইলে ভোটারদের ডেটা এন্ট্রির নির্দেশ কমিশনের। তার বিরুদ্ধেই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন বিএলওরা। বিএলও-দের অভিযোগ, তাঁদের উপর অনেক কাজই চাপিয়ে দেওয়া হচ্ছে। মোবাইলে ডেটা এন্ট্রির জন্য কেন তাঁদের আলাদা কোনও ডিভাইস দেওয়া হচ্ছে না সেই প্রশ্নও তোলেন।

Follow Us
Loading...
Unable to load recommendations.