ভোটের আগেই রাজ্য চষে ফেলতে চাইছে বিজেপি, আজ শুরু পরিবর্তন যাত্রা
নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে ভোটের উত্তাপ বাড়ছে। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য চষে ফেলতে চাইছে বঙ্গ বিজেপি। আজ (রবিবার) শুরু হচ্ছে বিজেপির 'পরিবর্তন যাত্রা'। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রা করতে চেয়েছিল পদ্ম শিবির। কিন্তু, প্রশাসনের কাছ থেকে অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। হাইকোর্ট ১ ও ২ মার্চ এই যাত্রার অনুমতি দিয়েছে। একইসঙ্গে একাধিক শর্তও দিয়েছে। আগামিকাল এই পরিবর্তন যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ একাধিক নেতা এই পরিবর্তন যাত্রায় অংশ নেবেন।
নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে ভোটের উত্তাপ বাড়ছে। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য চষে ফেলতে চাইছে বঙ্গ বিজেপি। আজ (রবিবার) শুরু হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রা করতে চেয়েছিল পদ্ম শিবির। কিন্তু, প্রশাসনের কাছ থেকে অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। হাইকোর্ট ১ ও ২ মার্চ এই যাত্রার অনুমতি দিয়েছে। একইসঙ্গে একাধিক শর্তও দিয়েছে। আগামিকাল এই পরিবর্তন যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ একাধিক নেতা এই পরিবর্তন যাত্রায় অংশ নেবেন।

