বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
জানুয়ারি মাসের শুরুর দিকে ঝাড়খণ্ডে বেলডাঙার এক পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ জেলায় ফিরতেই উত্তেজনা ছড়ায় বেলডাঙায়। টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। অবরোধ করা হয় রেলও। মুর্শিদাবাদের বেলডাঙার সেই অশান্তির ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। তাদের অভিযোগ, রাজ্য পুলিশ এখনও তাদের কেস ডায়েরি হস্তান্তর করেনি। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, কেস ডায়েরি হস্তান্তরের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তারপরও কেস ডায়েরি দেওয়া হচ্ছে না। আদালতে NIA-র আর্জি, অবিলম্বে সিডি দেওয়া হোক NIA কে। আগামী মঙ্গলবার এনআইএ-র আবেদনের শুনানি হবে হাইকোর্টে।

এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?