AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 28, 2026 | 5:47 PM

Share

২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সময় এই কেন্দ্রেও ক্ষমতায় বদল হয়। জয়ী হন তৃণমূলের স্বর্ণকমল সাহা। তারপর থেকে ঘাসফুলের দখলেই রয়েছে এন্টালি বিধানসভা আসন। এবার আর এই কেন্দ্রে প্রার্থী হননি স্বর্ণকমল। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর পুত্র স্বর্ণকমল সাহা। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালকে। সিপিএমের টিকিটে লড়ছেন আব্দুর রউফ। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিও এখানে প্রার্থী দিয়েছে। সবমিলিয়ে জমজমাট লড়াই। এন্টালিতে একাধিক সমস্যার কথা তুলে ধরছে বিরোধীরা। জল জমা সমস্যার সমাধান কি আদৌ আছে? সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে বাম-কংগ্রেস? নাকি বাবার ট্র্যাডিশন ধরে রাখবেন স্বর্ণকমল তনয় সন্দীপন? ২৯ এপ্রিল ভোটাররা তাঁদের মতামত জানাবেন। তবে ফল জানতে অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত।

Follow Us