AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিপিএমের প্রতীক উর কি আজ থেকে তৃণমূলের যুব নেতা?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Feb 21, 2026 | 10:09 AM

Share

তাঁকে ঘিরে জল্পনার অবসান কি আজই (শনিবার) হচ্ছে? লাল ঝান্ডা ছেড়ে কি তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন সিপিএমের প্রতীক উর রহমান? গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা বেড়েছে। প্রথমে সিপিএমের প্রাথমিক সদস্যপদ ছাড়া নিয়ে চিঠি। সেই চিঠি প্রকাশ্যে আসা নিয়ে শোরগোল। তারপর প্রতীক উরের একের পর এক মন্তব্যে তাঁর দলবদল নিয়ে বেড়েছে জল্পনা। তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রতীক উরের প্রশংসা করেছেন। আবার প্রতীক উর তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। প্রতীক উরের দলবদল যে সময়ের অপেক্ষা, গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথাতেও তাঁর স্পষ্ট ইঙ্গিত। বলে দিলেন, সন্তান হারানোর মতো অনুভূতি হচ্ছে। শেষমেশ এদিন আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে প্রতীক উর তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন বলে জল্পনা বাড়ছে।

Published on: Feb 21, 2026 10:07 AM