TCS, WIPRO, Infosys-এ আবার কর্মী ছাঁটাই?

|

Feb 15, 2026 | 3:09 PM

Job Cut: মাইক্রোসফট এআই-র প্রধান মুস্তাফা সুলেমান দাবি করেছেন যে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বেশিরভাগ হোয়াইট কলার চাকরিই কেড়ে নেবে এআই। HSBC-এর সাম্প্রতিক একটি প্রতিবেদন আইটি সেক্টরে কর্মরতদের চিন্তা-উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সত্য়িই কি আর এই চাকরিগুলো থাকবে না?

লাখ টাকার মাইনে, হাই প্রোফাইল চাকরির চমক। গভীর রাত পর্যন্ত ল্যাপটপ বা কম্পিউটারে চোখ এঁটে, সারাদিন প্রজেক্ট আর ক্লায়েন্টদের নিয়ে আলোচনা। বুঝতেই পারছেন যে হোয়াইট কলার জবের কথা বলছি। অনেকেই উচু চোখে দেখেন এই ধরনের চাকরিকে। জীবনের লক্ষ্যই থাকে, হোয়াইট কলার চাকরি করব। তবে সেই স্বপ্ন ভাঙতে চলেছে। তার কারণ হোয়াইট কলার জব বা চাকরি এখন পড়েছে অস্তিত্ব সঙ্কটে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে কেড়ে নিচ্ছে একের পর এক চাকরি। মাইক্রোসফট এআই-র প্রধান মুস্তাফা সুলেমান দাবি করেছেন যে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বেশিরভাগ হোয়াইট কলার চাকরিই কেড়ে নেবে এআই। HSBC-এর সাম্প্রতিক একটি প্রতিবেদন আইটি সেক্টরে কর্মরতদের চিন্তা-উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সত্য়িই কি আর এই চাকরিগুলো থাকবে না?

Follow Us