মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
প্রচারে বেরিয়েছিলেন তিনি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় ঢাকঢোল বাজিয়ে নির্বাচনী প্রচার করছিলেন। তখনই এলাকার একদল মহিলা বাড়ির সামনে থেকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে ঝাঁটা দেখান। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই নিয়ে জিতেন্দ্র তিওয়ারি অবশ্য বলছেন, “তার আগে বেশ কিছু মহিলা মিষ্টি খাইয়েছেন। ফুল ছড়িয়েছেন। সংখ্যালঘু এলাকায় কয়েক জন মহিলা ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিলেন। ভেবেছিলেন আমি যাব না। কিন্তু আমি গিয়েছি। তাঁরা ঝাঁটা দেখিয়েছেন, আমি প্রণাম করে চলে এসেছি।” আবার তৃণমূল এই নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে।

Follow Us