Yuba Sathi Camp: ২৯৪ বিধানসভা কেন্দ্রেই চলছে যুবসাথীর ক্যাম্প
Yuba Sathi Camp in Bengal: নাম নথিভুক্তির জন্য গোটা রাজ্যের ২৯৪টি বিধানসভায় চলছে ক্যাম্প। সর্বত্রই দেখা গেল লাইন। এরইমধ্যে যুবসাথীর ফর্ম বিলি করাকে কেন্দ্র করে ধস্তাধস্তি, চরম উত্তেজনার ছবি দেখা গেল মালদহে। অভিযোগ, তৃণমূল নেতারাই ফর্ম বিলি করছিলেন। চাঁচল ১ ব্লকের ক্যাম্প বসানো হয়েছে চাঁচল পাঁঞ্চালি মাঠে।
রাজ্যে চাকরির বাজার কেমন তা বেআব্রু করল সরকার। বেলা বাড়তেই বাড়ল ভাতার লাইন। লম্বা লাইনে অপেক্ষায় যুবরা জানালেন ভাতা নয়, কাজ চাই। তৃণমূল বলছে ভাতা সহায়ক হবে। আর বিজেপি জানালো মার্চেই এমসিসি চালু হবে। ফলে মিলবে না ভাতা। দিনভর চলল ভাতার রাজনীতি। নাম নথিভুক্তির জন্য গোটা রাজ্যের ২৯৪টি বিধানসভায় চলছে ক্যাম্প। সর্বত্রই দেখা গেল লাইন। এরইমধ্যে যুবসাথীর ফর্ম বিলি করাকে কেন্দ্র করে ধস্তাধস্তি, চরম উত্তেজনার ছবি দেখা গেল মালদহে। অভিযোগ, তৃণমূল নেতারাই ফর্ম বিলি করছিলেন। চাঁচল ১ ব্লকের ক্যাম্প বসানো হয়েছে চাঁচল পাঁঞ্চালি মাঠে।
Published on: Feb 15, 2026 04:09 PM