
উত্তর কোরিয়া আর সেখানকার সুপ্রিম লিডার কিম জং উন- কে নিয়ে কৌতূহলের অন্ত নেই বিশ্ববাসীর। সেই কিম জং উন- এর নতুন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাই নিয়েই শুরু হয়েছে হইচই। কারণ নতুন ছবিতে কিম- কে আগের তুলনায় কিছুটা রোগা লাগছে বলে মনে করছেন নেটিজ়েনদের একাংশ। আর কিম কীভাবে ওজন কমালেন, কেন রোগা হলেন, এখন সেইসব প্রশ্নের জবাব খুঁজতে নেমে পড়েছেন নেটিজ়েনদের অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ‘বিফোর-আফটার’ ছবি শেয়ার করার হিড়িক পড়ে যায়। অতীতের মোটা থাকা ছবি, আর বর্তমানের স্লিম ফিগারের পাশাপাশি ছোটবেলার মুহূর্ত এবং বড়বেলার ছবি—- ভাইরাল হয় অনেক কিছুই। এই ট্রেন্ডে গা ভাসান আমজনতা থেকে তারকা, সকলেই। তবে এইসব কিছুকে পিছনে ফেলে দিয়েছেন কিম জং উন। সাফ বুঝিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকার মতো যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাঁর।
রয়টার্সের ভিডিয়ো, যা ভাইরাল হয়েছে টুইটারে
Before-and-after videos show that North Korean leader Kim Jong Un noticeably lost weight. On Sunday, the country's state media offered a rare public segment on it, although the reason for the weight loss is unclear https://t.co/RhQEqL7dXH pic.twitter.com/H9szU1rA1W
— Reuters (@Reuters) June 27, 2021
রয়টার্সের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানেই আগের তুলনায় কিছুটা রোগা চেহারায় দেখা গিয়েছে কিম জং উন- কে। উত্তর কোরিয়ার এই প্রভাবশালী কিছুটা ওজন কমিয়েছেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞদের একাংশ। রয়টার্স সূত্রেও তেমনই খবর পাওয়া গিয়েছে। তবে শোনা গিয়েছে, কিমের এমন আচমকা ওজন কমায় নাকি চিন্তিত উত্তর কোরিয়ার বাসিন্দারা। বিশেষ করে কিমের নিজের ভিটে Pyongyang- এর লোকেরা বেশ উদ্বিগ্ন এই প্রসঙ্গে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি কনসার্টে যোগ দিয়েছেন কিম জং উন। তবে এই ভিডিয়ো কবে, কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। এই প্রসঙ্গে রয়টার্সের তরফেও কিছু জানানো হয়নি। তবে সেসব নিয়ে মাথাব্যথা নেই নেটিজ়েনদের। এক লক্ষের বেশ ভিউ হয়েছে এই ভিডিয়োর। সেই সঙ্গে কিমের ওজন কমার কারণ হিসেবে মজার বিভিন্ন কারণও জানিয়েছেন নেটিজ়েনরা। কেউ বলেছেন, ডায়েট করছেন কিম। অনেকে আবার উত্তর কোরিয়ার এই সুপ্রিম নেতার করোনা হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন।
আরও পড়ুন- Viral: চশমা ছাড়া খবরের কাগজ পড়তে পারেননি পাত্র, এর জেরেই বিয়ে ভাঙলেন পাত্রী!