
ম্যাথা ন্যাড়া করবে ছেলে, আর মায়ের সে কী কান্না! সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে, আর তা দেখে হাসির রোল নেটপাড়ায়। ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ঐশ্বর্যা কৌশিক শেঠ গত মে মাসে ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছিলেন। তবে ভিডিওটি ভাইরাল হয়েছে খুব সম্প্রতি।
এই ভিডিওটি আসলে ঐশ্বর্যা কৌশিক শেঠ নামের সেই ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটরের পুত্রের মুন্ডন অনুষ্ঠানের ভিডিও। হিন্দুদের শতাব্দী প্রাচীন প্রথা অনুসারে বাচ্চাদের মাথা ন্যাড়া করতে হয়। সেই মুন্ডন অনুষ্ঠানে ছেলের মাথা ন্যাড়া করার সময়ে মায়ের হাউ হাউ করে কান্না নজর কেড়েছে নেটাগরিকদের। ঐশ্বর্যা নিজেই সেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ভিডিওর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৪৩ মিলিয়ন ভিউ এবং ২.৭ মিলিয়ন লাইক।
প্রসঙ্গত, হিন্দু প্রথা অনুযায়ী জন্মের পর বাচ্চাদের এক বার মাথা ন্যাড়া করতেই হয়। আর সেই কঠিন কাজটি সহজে সেরে ফেলার জন্য ডাক পড়ে এক জন নাপিতের। মূলত অবাঙালিদের মধ্যেই এমনতর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্নপ্রাশন বা উপনয়নের সময়েই বাঙালিরা মাথা ন্যাড়া করে নেয়।
এক বার ভিডিওটি দেখলে যে কারও মজা লাগবেই! হাতে ফোন নিয়ে বসে আছে ঐশ্বর্যার পুত্র। সেই মোবাইলে কার্টুন দেখে চলেছে সে। আর মাথায় চলছে খুর। নাপিত তা চালিয়ে যাচ্ছেন অত্যন্ত সন্তর্পণে। তবে সেই সময়ই যে কারও নজর ঘুরবে ছেলেটির মায়ের দিকে। কারণ তাঁর চোখে তখন জল।
ছেলের মাথা ন্যাড়া করার সময়ে কাঁদলেও ইনস্টাগ্রামে ভিডিওটি ঐশ্বর্যা পোস্ট করেছেন বেশ মজার ছলেই। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইতনা দুখ তো আপনা হেয়ারকাট খারাব হোনে পর নেহি হুয়া কভি।’ অর্থাৎ নিজের চুলের স্টাইল নষ্ট হওয়ার সময়ও এতটা দুঃখ পাননি ঐশ্বর্যা। ৪৩ মিলিয়ন ভিউজ় হওয়ার জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন জনপ্রিয় এই ভিডিও কনটেন্ট ক্রিয়েটর।
এই ভিডিও এতটাই কিউট যে মিস করা যাবে না! নেটিজেনদের অনেকেই বড় থাম্বস আপও দিয়েছেন। এক জন ইউজার লিখছেন, ‘তোমাদের দুজনকেই খুব মিষ্টি দেখতে লাগছে।’ কেউ লিখছেন, ‘তোমার ছেলে খুবই কিউট’। কেউ আবার ঐশ্বর্যার অভিব্যক্তি দেখেও খোঁটা দিয়েছেন। সব মিলিয়ে এই ভিডিও এখন নেটপাড়ার হটকেক!
আরও পড়ুন: Viral Video: ফণা তুলে রয়েছে তিনটে কোবরা সাপ! ‘জয় শিব শম্ভু’-তে ছয়লাপ সোশ্যাল মিডিয়া…