AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: খাঁকি উর্দি পরেই কাঁচা বাদাম গানে নাচলেন মহিলা ও পুরুষ পুলিশকর্মীরা, নেটপাড়ায় তীব্র বিতর্ক!

Cops Dancing To Kacha Badam Song: কাঁচা বাদাম গানে এবার পুলিশকর্মীদের নাচতে দেখা গেল। সেই নাচের ভিডিয়ো অনেকের ভাল লাগলেও, বেশির ভাগ মানুষই তীব্র নিন্দা করেছেন যে, কী ভাবে খাঁকি পোশাকে নাচে পুলিশরা।

Viral Video: খাঁকি উর্দি পরেই কাঁচা বাদাম গানে নাচলেন মহিলা ও পুরুষ পুলিশকর্মীরা, নেটপাড়ায় তীব্র বিতর্ক!
কাঁচা বাদাম গানে পুলিশের নাচ নিয়ে বিতর্ক!
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 2:39 PM
Share

কাঁচা বাদাম (Kacha Badam Song) জ্বরে আক্রান্ত দেশ। পশ্চিমবঙ্গের বীরভূমের এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের সেই মিষ্টি সুরে কাঁচা বাদাম গান যেন আসমুদ্র হিমাচলের মন কেড়ে নিয়েছে! দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ভুবনের গান। ক্রিকেটার থেকে বলিউড সেলিব্রিটি এই গানে নাচতে বাদ যাননি কেউই। আর সেই কারণেই এখন ইনস্টাগ্রাম খুললেই কাঁচা বাদাম গানের একাধিক রিলস ভিডিয়ো আমাদের নজরে আসে। আর সবাই যখন কাঁচা বাদাম ডান্স চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করেছে, পুলিশই বা বাদ যায় কেন! এবার কয়েক জন পুলিশকর্মীকেও (Police Personnel) নাচতে দেখা গেল ভুবন বাদ্যকরের এই ভাইরাল গানে। তাঁদের মধ্যে একজন মহিলা পুলিশকর্মীও ছিলেন।

ট্যুইটারে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে গুফিওলাইভস নামক একটি পেজ থেকে। ২১ মার্চ এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এর মধ্যেই প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। শেয়ারও করেছেন অনেকে। প্রায় ৫০০-র কাছাকাছি রিট্যুইট, ১৩৪ কোট ট্যুইট এবং ৩০০০-এর কাছাকাছি লাইক পড়েছে এই ভিডিয়োর। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছি, চার জন পুরুষ পুলিশকর্মী ও এক জন মহিলা পুলিশ কর্মী কাঁচা বাদাম গানের এক্কেবারে হুক স্টেপগুলি করে দেখাচ্ছেন।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “খাঁকি পরিহিতরা কি একটু আনন্দ করতে পারে না? এই ভিডিয়োটা একবার দেখুন।” দা লাইং লামার শেয়ার করা এই ভিডিয়ো যেখানে বহু মানুষের পছন্দ হয়েছে, অপছন্দও হয়েছে অনেকের। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, তাঁরা নাচতেই পারেন কিন্তু পুলিশের পোশাক পরে কেন নাচবেন? জানা গিয়েছে, এই ভিডিয়োটি কেরলের।

একজন ইউজার লিখলেন, “নাচবেন নাচুন, কিন্তু পুলিশের পোশাক পরে কেন নাচবেন?” অন্য একজন যোগ করলেন, “এটাই আমার দেখা বাকি ছিল।” তবে পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে অন্য ইউজারের বক্তব্য, “তাহলে কি খাঁকি পোশাকে যে মহিলা ও পুরুষরা সারাদিন ডিউটি করছেন, তাঁরা একটু আনন্দ করতে পারেন না।” অন্য আর একজন ইউজার লিখলেন, “এই ভাবে পোশাকটাকে অপমান করবেন না।”

তবে এই ভিডিয়ো দেখে নেটিজেনরা যে যাই বলুক না কেন, কাঁচা বাদাম গানটি যে এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয় হয়েছে, তা মানতেই হবে।

আরও পড়ুন: তালা-বন্ধ জেল থেকে কী ভাবে পালিয়ে গেল? লাইভ ডেমো করে পুলিশকে দেখাল কয়েদি

আরও পড়ুন: পোষ্য সারমেয়কে গুলি করার ভান মালিকের, কুকুরের নিখুঁত অভিনয়ে ভাইরাল ইনস্টাগ্রাম রিলস

আরও পড়ুন: সামান্য আনন্দ নিয়ে এল জীবনের ঝুঁকি! বাইক স্টান্টের পরিণতি দেখে ক্ষুব্ধ নেটিজ়েনরাও

Follow Us
অনলাইন ট্রানজাকশন দেখাতে পারলেই অ্যারেস্ট! বড় বার্তা শুভেন্দুর
অনলাইন ট্রানজাকশন দেখাতে পারলেই অ্যারেস্ট! বড় বার্তা শুভেন্দুর
ইতিহাসের সিলেবাস থেকে মুছে দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম?
ইতিহাসের সিলেবাস থেকে মুছে দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম?
মিঠুন-শুভেন্দু সাক্ষাৎ, হাসি মুখে কে কী বললেন..
মিঠুন-শুভেন্দু সাক্ষাৎ, হাসি মুখে কে কী বললেন..
আসানসোলে দুষ্কৃতী তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর
আসানসোলে দুষ্কৃতী তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর
বাড়িতে বাংলাদেশি, কী কুমতলব ছিল হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতার?
বাড়িতে বাংলাদেশি, কী কুমতলব ছিল হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতার?
খোশমেজাজে জাল ফেলে মাছ ধরলেন দিলীপ
খোশমেজাজে জাল ফেলে মাছ ধরলেন দিলীপ
প্রেসিডেন্সি জেলে মাত্র ৪ ঘণ্টার অভিযান, উদ্ধার ২৩টি মোবাইল!
প্রেসিডেন্সি জেলে মাত্র ৪ ঘণ্টার অভিযান, উদ্ধার ২৩টি মোবাইল!
নেই কোনও শিক্ষক, খানাকুলের স্কুলের পড়ুয়াদের ভরসা স্থানীয় ২ যুবকই!
নেই কোনও শিক্ষক, খানাকুলের স্কুলের পড়ুয়াদের ভরসা স্থানীয় ২ যুবকই!
: হাসপাতালে দালালরাজ বন্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের
: হাসপাতালে দালালরাজ বন্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের
অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR
অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR