AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Worker Death: দুটো ভাত জোগাড় করতে গিয়ে প্রাণ গেল! মধ্যমগ্রামে মর্মান্তিক পরিণতি ২ শ্রমিকের, সঙ্কটজনক আরও ১

Madhyamgram: নির্মীয়মাণ বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা বলেন, "ক্যাটেলে কাজ করছিল। হঠাৎ জোরে শব্দ শুনতে পাই। এসে দেখি তার ছিঁড়ে পড়ে গিয়েছে। একজন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যায়। একজন এখনও চিকিৎসাধীন।"

Worker Death: দুটো ভাত জোগাড় করতে গিয়ে প্রাণ গেল! মধ্যমগ্রামে মর্মান্তিক পরিণতি ২ শ্রমিকের, সঙ্কটজনক আরও ১
এই বহুতল থেকে পড়েই মৃত্যু হয় দুই শ্রমিকের।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 29, 2026 | 3:05 PM
Share

মধ্যমগ্রাম: পেট চালাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল দুই শ্রমিকের। মধ্যমগ্রামে নির্মীয়মাণ বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিক। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম বিধানসভার গঙ্গানগরে। একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে রং করতে উঠেছিল তিনজন শ্রমিক। গতকাল, শুক্রবার দুপুরে আচমকা ক্যাটেল-এর তার ছিঁড়ে পড়ে যায়। ওই ক্যাটেলে আটজন ওঠা সম্ভব। তবে গতকাল তিনজন উঠতেই তা ছিঁড়ে পড়ে। এরপরই বিল্ডিংয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।

নির্মীয়মাণ বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা বলেন, “ক্যাটেলে কাজ করছিল। হঠাৎ জোরে শব্দ শুনতে পাই। এসে দেখি তার ছিঁড়ে পড়ে গিয়েছে। একজন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যায়। একজন এখনও চিকিৎসাধীন।”

যে কোম্পানির অধীনে রঙের কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা, তাদের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, এর আগেও একজন শ্রমিক এইভাবে দুর্ঘটনায় পড়ে মারা গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে নির্মীয়মাণ বিল্ডিংয়ে কাজ করার ক্ষেত্রে সমস্ত মেটেরিয়াল যথার্থভাবে দেখা হয় না। যে ক্যাটেলে গতকাল শ্রমিকরা উঠেছিল, সেখানে ওঠা সুরক্ষিত কি না, সেটা যাচাই না করেই শ্রমিকদের তুলে দেওয়া হয়েছিল।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা