AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barrackpore: ‘কাকা বলে ডাকত…’, সেই ‘কাকা’ই তুলে নিয়ে গেল নাবালিকাকে! তারপর চলল নারকীয় কাণ্ড

Barrackpore: অভিযুক্তকে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই গৃহ শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন সেই নির্যাতিতা। কিন্তু মাঝপথেই তাঁকে হঠাৎ করে তুলে নিয়ে যায় অভিযুক্ত।

Barrackpore: 'কাকা বলে ডাকত...', সেই 'কাকা'ই তুলে নিয়ে গেল নাবালিকাকে! তারপর চলল নারকীয় কাণ্ড
নির্যাতিতার ঠাকুমাImage Credit: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 10:36 AM
Share

ব্যারাকপুর: প্রতিদিনের মতোই যাচ্ছিলেন টিউশন পড়তে। কে জানত, মাঝরাস্তায় এত বড় বিপদ অপেক্ষা করছে তার জন্য। ঘটনা ব্যারাকপুরের মোহনপুর এলাকার জাফর স্কুল পাড়া অঞ্চলের। প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময়ই অষ্টম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল এক যুবক।

ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই গৃহ শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন সেই নির্যাতিতা। কিন্তু মাঝপথেই তাঁকে হঠাৎ করে তুলে নিয়ে যায় অভিযুক্ত। তারপর একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে চলে নারকীয় কাণ্ড। এরপর সেখান থেকে প্রাণ বাঁচিয়ে নিজের বাড়ি পালিয়ে আসেন নির্যাতিতা। পরিবারের দাবি, ঘরে ঢুকতেই নাকি মাটিতে লুটিয়ে পড়ে সে। জানায়, তাঁকে ধর্ষণ করা হয়েছে।

পরিবার তরফে জানা গিয়েছে, অভিযুক্ত যুবককে নাকি আগে থেকেই চিনতেন সেই নির্যাতিতা। তাঁকে নাকি ‘কাকা’ সম্বোধনেও ডাকত সে। কিন্তু সেই ‘কাকা’ই যে এমন নারকীয় কাণ্ড ঘটাবে তা কল্পনার বাইরে ছিল নির্যাতিতার। নাবালিকাকে জোরকে যখন তুলে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত, সেই সময় বহু চিৎকার, চেঁচামেচি নাকি করেছিলেন নির্যাতিতা।

কিন্তু, তারস্বরে মাইক বাজার কারণে নির্যাতিতার কাতর আর্তনাদ পৌঁছতে পারেনি কারওর কান পর্যন্ত। এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, ‘ছেলেটার নামে অনেক অভিযোগ রয়েছে। আমার মেয়ে ওকে কাকা বলে ডাকে। সন্ধ্যা হলেই এলাকার মদের আসরে দেখা যায় ওকে।’

Follow Us