AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raiganj: রায়গঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রাণে মেরে ফেলার চেষ্টা! পুলিশে জানতেই খোঁজ নেই অভিযুক্তের

Raiganj: অভিযোগ, কুকর্ম করেও থেমে থাকেননি ওই ব্যক্তি। রবিবার সকালে ফের ওই মহিলার উপর চড়াও হন। অভিযোগ, গামছা জাতীয় কোনও জিনিস দিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তারপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

Raiganj: রায়গঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রাণে মেরে ফেলার চেষ্টা! পুলিশে জানতেই খোঁজ নেই অভিযুক্তের
শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2025 | 4:08 PM
Share

রায়গঞ্জ: বারবার কুপ্রস্তাব-শ্লীলতাহানি। শেষে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার রায়গঞ্জে। ইতিমধ্যেই এক প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। অভিযোগ, আগেও একাধিকবার ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর শ্লীলতাহানিরও চেষ্টা করা হয়। কিন্তু ১৫ মে রাতে তাঁকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে তাঁর স্বামীকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই ভয়েই শুরুতে ঘটনার কথা কাউকে জানাননি ওই গৃহবধূ। 

অভিযোগ, কুকর্ম করেও থেমে থাকেননি ওই ব্যক্তি। রবিবার সকালে ফের ওই মহিলার উপর চড়াও হন। অভিযোগ, গামছা জাতীয় কোনও জিনিস দিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তারপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। 

ইতিমধ্যেই রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। দায়ের হয়েছে লিখিত অভিযোগ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার পাশাপাশি ঘটনাক্রম জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। 

Follow Us
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ