AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: অনলাইন গেমে অতিরিক্ত আসক্তি, নিখোঁজ কিশোর, বাড়ছে রহস্য

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম সৌনিক দাস। গত শনিবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটা নাগাদ সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের অভিযোগ, পড়াশোনায় অনীহা ও গেমিং আসক্তি নিয়ে অভিভাবকরা তাকে বকাবকি করেছিলেন। এরপরই বাড়ি ছেড়ে চলে যায় সে।

Hooghly: অনলাইন গেমে অতিরিক্ত আসক্তি, নিখোঁজ কিশোর, বাড়ছে রহস্য
নিখোঁজ পত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 5:21 PM
Share

হুগলি: অনলাইন গেমে অতিরিক্ত আসক্তি নিয়ে পরিবারে বকাঝকার জেরে অভিমান করে নিখোঁজ হয়ে গেল ১৪ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার মগড়া থানার অন্তর্গত শিবপুর নারায়ণীপল্লী এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম সৌনিক দাস। গত শনিবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটা নাগাদ সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের অভিযোগ, পড়াশোনায় অনীহা ও গেমিং আসক্তি নিয়ে অভিভাবকরা তাকে বকাবকি করেছিলেন। এরপরই বাড়ি ছেড়ে চলে যায় সে। পরবর্তীতে এক পরিচিত ব্যক্তি তাকে ত্রিবেণী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতে দেখলেও, পরিজনরা পৌঁছানোর আগেই সে স্থান পরিবর্তন করে। সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও সন্ধান না পেয়ে অবশেষে মগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

অভিযোগ পেয়েই মামলা রুজু করে জোরকদমে তদন্তে নেমেছে মগড়া থানার পুলিশ। কিশোরের সন্ধানে রেলস্টেশন সংলগ্ন চত্বর ও আশেপাশের সম্ভাব্য এলাকাগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত কিশোরের অবস্থান চিহ্নিত করে তাকে উদ্ধার করার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই অপ্রীতকর ঘটনাটি কেন্দ্র করে আরও একবার সামনে চলে এল বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীদের অনলাইন গেমের প্রতি বিপজ্জনক আসক্তি এবং তার ফলে মানসিক অস্থিরতার বিষয়ভিত্তিক আতঙ্ক।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?