Baharampur Election Result 2026 LIVE: হল না অধীর ম্যাজিক, জয়ী বিজেপি!

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের বিজয় কুমার ঘোষ। এরপর বিভিন্ন সময়ে এই আসনে কংগ্রেস, সিপিআই এবং আরএসপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রটি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

Baharampur Election Result 2026 LIVE: হল না অধীর ম্যাজিক, জয়ী বিজেপি!
বহরমপুরে শেষ হাসি হাসবেন কে?Image Credit source: TV9 Bangla

| Edited By: Moumita Das

May 04, 2026 | 4:23 PM

 

এই মুহূর্তে দেখুন বহরমপুরের ফল…

বিকেল ৪টে ২০ : ১৫ হাজার এর বেশি ভোটে জয়ী বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র,
অধীর চৌধুরীকে হারিয়ে জয়ী বিজেপির সুব্রত ।

বেলা ১টা বেজে ৫ : অষ্টম রাউন্ড শেষে ৭০০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র, দ্বিতীয় স্থানে অধীর

সকাল ১১টা ৫৫ : চতুর্থ রাউন্ড শেষে ৪৩২৩ ভোটে এগিয়ে বহরমপুরে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র, দ্বিতীয় স্থানে অধীর।

সকাল ১০টা ৪৫ :দ্বিতীয় রাউন্ড শেষে বহরমপুরে ৩০০০ এর বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে অধীর।

সকাল ৯টা ২৩ : প্রথম রাউন্ড শেষে ১২০০ ভোটে এগিয়ে বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র । পিছিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

সকাল ৮ টা ৪৩ : পোস্টাল ব্যালটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। 

বহরমপুর: মুর্শিদাবাদ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল বহরমপুর। এটি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবারের নির্বাচনে বহরমপুরে সবচেয়ে চর্চিত বিষয় অধীর চৌধুরীর প্রার্থী হওয়া। তিন দশক পর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা।

ভারতের সীমানা নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ৭২ নম্বর এই বিধানসভা কেন্দ্রটি বহরমপুর পৌরসভা এবং বহরমপুর সমষ্টি উন্নয়ন ব্লকের ভাকুড়ি-১, দৌলতাবাদ, গুরুদাসপুর, হাতিনগর ও মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বহরমপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস বেশ তাৎপর্যপূর্ণ। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের বিজয় কুমার ঘোষ। এরপর বিভিন্ন সময়ে এই আসনে কংগ্রেস, সিপিআই এবং আরএসপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রটি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে মনোজ চক্রবর্তী এই আসন থেকে টানা কয়েকবার (২০০৬ সালে নির্দল হিসেবে এবং পরে কংগ্রেসের টিকিটে) জয়লাভ করে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন।

তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখানে এক ঐতিহাসিক রাজনৈতিক রদবদল ঘটে। দীর্ঘদিনের কংগ্রেস আধিপত্য খর্ব করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুব্রত মৈত্র (কাঞ্চন) জয়ী হন। তিনি তৃণমূল কংগ্রেসের নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে প্রায় ২৬,৮৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এটি ছিল এই কেন্দ্রে বিজেপির প্রথম জয়। বর্তমানে সুব্রত মৈত্রই এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ঐতিহাসিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে এই কেন্দ্রটি সর্বদা রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকে।

বহরমপুরে প্রার্থী কারা?

বিজেপি-সুব্রত মৈত্র

কংগ্রেস-অধীর চৌধুরী

তৃণমূল-নাড়ুগোপাল মুখোপাধ্যায়

সিপিআই(এম-এল)-আব্দুল কাসেম শেখ

 

Follow Us