AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat Election Result 2026 LIVE: ৪০ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: সুকান্তর পদ্ম গড়ে খাতা খুলতে মরিয়া তৃণমূল। বালুরঘাট আসনে তারা প্রার্থী করেছে অর্পিতা ঘোষকে। ২০১৬ সালের নির্বাচনেও টিকিট দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু হেরে যেতে হয় তাঁকে। এবারের নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিজেপির টিকিট দিয়েছে বিদ্যুৎ রায়কে।

Balurghat Election Result 2026 LIVE: ৪০ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়
বালুরঘাট বিধানসভা নির্বাচনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2026 | 4:13 PM
Share

এই মুহূর্তে দেখুন বালুরঘাটের ফল…

বালুরঘাট বিজেপির প্রার্থী বিদ্যুৎ কুমার রায় ৪০ হাজারের বেশি ভোটে জয়ী

পরাজিত অর্পিতা ঘোষ

সকাল ১১টা ৩৫ : চতুর্থ রাউন্ড শেষে বালুরঘাটে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় ১৯০০০-এর বেশী ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে তৃণমূলের অর্পিতা ঘোষ।

সকাল ১১টা ০৯ : চতুর্থ রাউন্ড শেষে বালুরঘাটে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় ১৫৬৪৭ ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে তৃণমূলের অর্পিতা ঘোষ। 

বালুরঘাট : ভোট রাজনীতিতে উত্তরবঙ্গের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বালুরঘাট। দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত এই বিধানসভা কেন্দ্রটি। ১৯৫১ সালে গঠিত এই কেন্দ্রটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই জেলায় বেশিরভাগই হিন্দু ভোটার।

এই মুহূর্তে জানুন ফল…

ইংলিশ বাজারে এগিয়ে বিজেপি।

বামেদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল বালুরঘাট বিধানসভা কেন্দ্র। প্রথম দিকে কংগ্রেসের আধিপত্য থাকলেও পরে বামেদের দখলে যায় এই কেন্দ্রটি। বিশেষ করে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (RSP) এখানে একাধিকবার জয়লাভ করেছে। রাজনৈতিক ইতিহাস বলছে, এই বিধানসভা কেন্দ্র থেকে মোট ১০ বার জয়লাভ করেছে আরএসপি। ২০১১ সালের রাজ্যজুড়ে পালাবদলের প্রভাব পড়ে এই কেন্দ্রেও। বর্তমানে এই কেন্দ্রে তৃণমূল-বিজেপি দ্বিমুখী লড়াই বলা যেতে পারে। রাজ্যে পালাবাদলের বছরে অর্থাৎ ২০১১ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর ঘোষ এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক নির্বাচিত হন। কিন্তু ২০১৬ সালের নির্বাচনে জমি হারায় তৃণমূল। পুনরায় আরএসপি-তেই ভরসা রাখেন রায়গঞ্জবাসী। কিন্তু, ২০২১-এ ফের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। যার আঁচ পাওয়া গিয়েছিল ২০১৯ সালেই। লোকসভা নির্বাচনেই এই আসনে পদ্ম ফুটেছিল। বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতেন অশোক কুার লাহিড়ি।

সুকান্তর পদ্ম গড়ে খাতা খুলতে মরিয়া তৃণমূল। বালুরঘাট আসনে তারা প্রার্থী করেছে অর্পিতা ঘোষকে। ২০১৬ সালের নির্বাচনেও টিকিট দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু হেরে যেতে হয় তাঁকে। এবারের নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিজেপির টিকিট দিয়েছে বিদ্যুৎ রায়কে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?