AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: বিজেপির প্রচারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

Bankura: গাড়িগুলি ভাঙচুরের পাশাপাশি গাড়িতে থাকা প্রচার মূলক সব ফ্লেক্স ছিঁড়ে ফেলে। গাড়ির চালকরা ইন্দাস থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে গেলে ইন্দাস থানার পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ।

Bankura: বিজেপির প্রচারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
বাঁকুড়ায় বিজেপির প্রচারের গাড়িতে 'হামলা'Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 1:16 PM
Share

বাঁকুড়া:  বিজেপির একাধিক প্রচার গাড়িতে হামলা চালিয়ে রাতের অন্ধকারে গাড়িগুলি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার খোসবাগ এলাকায়। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনাটিকে বিজেপির সাজানো বলে দাবি করেছে তৃণমূল।

বিজেপি সূত্রে জানা গিয়েছে,  গতকাল রাতে নরেন্দ্র মোদীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকশিত ভারতের প্রচার মূলক দুটি গাড়ি বর্ধমানের খণ্ডঘোষ এলাকা থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল। আজ ইন্দাস এলাকায় বিকশিত ভারতের প্রদর্শনী হওয়ার কথা ছিল। ইন্দাসের খোসবাগ এলাকায় আসতেই বিকশিত ভারতের ওই দুটি গাড়ির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।

গাড়িগুলি ভাঙচুরের পাশাপাশি গাড়িতে থাকা প্রচার মূলক সব ফ্লেক্স ছিঁড়ে ফেলে। গাড়ির চালকরা ইন্দাস থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে গেলে ইন্দাস থানার পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। পরে ই-মেইলে পুলিশকে ও নির্বাচন কমিশনকে গোটা ঘটনা জানায় বিজেপি নেতৃত্ব। এই ঘটনার কড়া নিন্দা করে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে যুক্ত নয়। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ নিজের দলের লোকেদের দিয়ে ভাঙচুর করিয়ে সমবেদনা আদায়ের চেষ্টা করছে।

Follow Us