Bankura: মন্দিরে ঢুকে থালা-বাটি চুরি, বাদ গেল না বিগ্রহের গহনাও

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পঞ্চাশ বছর ধরে কোতুলপুরের কলমিধোবা মহাশ্মশান সংলগ্ন আনন্দময় মহাশক্তি আশ্রমে একটি কালী মন্দির রয়েছে। অন্যান্য দিনের মতোই গতকাল রাতে পুজো ও আরতি সেরে পুরোহিত মন্দিরের দরজায় তালা দিয়ে বাড়ি চলে যান।

Bankura: মন্দিরে ঢুকে থালা-বাটি চুরি, বাদ গেল না বিগ্রহের গহনাও
কালীবিগ্রহ থেকে গহনা চুরি Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 13, 2024 | 2:21 PM

বাঁকুড়া: রাতের অন্ধকারে গুটিগুটি পায়ে প্রবেশ। তারপর মন্দির থেকে বাসনপত্র থেকে বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দিল চোর। শুধু তাই নয়, বিগ্রহ থেকে গহনাও চুরি করা হয়েছে বলে খবর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার কলমিধোবা মহাশ্মশান সংলগ্ন আনন্দময় মহাশক্তি আশ্রমের কালী মন্দিরে। ঘটনার খবর পেয়ে মন্দিরে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে কোতুলপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পঞ্চাশ বছর ধরে কোতুলপুরের কলমিধোবা মহাশ্মশান সংলগ্ন আনন্দময় মহাশক্তি আশ্রমে একটি কালী মন্দির রয়েছে। অন্যান্য দিনের মতোই গতকাল রাতে পুজো ও আরতি সেরে পুরোহিত মন্দিরের দরজায় তালা দিয়ে বাড়ি চলে যান।

এরপর আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর মন্দিরের অন্দরে প্রবেশ করে তাঁরা দেখেন বিগ্রহে থাকা সোনার প্রায় ৩ ভরি গহনা,মন্দিরে থাকা বাসন ও বৈদ্যুতিক ঢাক,কাঁসর ও ঝাঁঝ নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। খবর পেয়ে এদিন মন্দিরে হাজির হন কোতুলপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। হিরন্ময় ঘটক নামে এক পুরোহিত বলেন, “

Follow Us