AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘আর ২টো কাজ আমার বাকি থাকবে…’, ধর্মান্তর ইস্যু নিয়ে বড় কথা বলে দিলেন শুভেন্দু

CM Suvendu Adhikari: প্রান্তিক, সীমান্তবর্তী এলাকা, জঙ্গলমহলে ধর্মান্তকরণের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন,  জঙ্গলমহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে বৈদেশিক অর্থের সাহায্যে ধর্মান্তরকরণের যে প্রক্রিয়া চলছে, সে সম্পর্কে প্রশাসন সম্পূর্ণ সচেতন। দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Suvendu Adhikari: 'আর ২টো কাজ আমার বাকি থাকবে...', ধর্মান্তর ইস্যু নিয়ে বড় কথা বলে দিলেন শুভেন্দু
বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 11, 2026 | 6:53 PM
Share

বাঁকুড়া: জঙ্গলমহলে উন্নয়নে জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় ৭ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করেন। তিন মাসের সরকারে তিনি কী কী কাজ করেছেন, আর কী কাজ করা বাকি রয়েছে, তা একটা বিস্তারিত তথ্য সাংবাদিক বৈঠকে দেন শুভেন্দু।  প্রান্তিক, সীমান্তবর্তী এলাকা, জঙ্গলমহলে ধর্মান্তকরণের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন,  জঙ্গলমহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে বৈদেশিক অর্থের সাহায্যে ধর্মান্তরকরণের যে প্রক্রিয়া চলছে, সে সম্পর্কে প্রশাসন সম্পূর্ণ সচেতন। দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা আরও একবার স্মরণ করিয়ে বলেন যে, সীমান্তে জমি হস্তান্তর, ওবিসি তালিকা সংশোধন, ইমাম-মোয়াজ্জেম ভাতা বাতিল এবং গো-সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান যে, মহরমের উৎসবে তলোয়ার নিয়ে মিছিল বা প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছিল।

এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “কিছুদিনের মধ্যেই UCC আসবে। এক দেশ এক প্রধান, এক রাজ্য, এক মুখ্যমন্ত্রী, এক আইন।” আর তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর আর দুটি কাজ বাকি থাকছেন বলে জানান শুভেন্দু। তিনি বলেন, “আর দুটো কাজ আমার বাকি থাকবে। ধর্ম পরিবর্তন ও জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। এটা আমি করছি।” পাশাপাশি জঙ্গলমহলের উন্নয়নের জোর দিয়ে আগামী তিন মাসের একটি পরিকল্পনাও নির্ধারণ করেছেন তিনি। 

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?