Mamata Banerjee: ‘সাংসদের ফটোগুলো যদি খুলি’, সৌমিত্র খাঁকে নিশানা মমতার

Mamata Banerjee: এদিন নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গত লোকসভায় বিজেপি বাঁকুড়া, বিষ্ণুপুরে জিতেছিল। কিছু করেছে? ক’বার তালডাংরা, রাইপুর গেছেন? আর বিষ্ণুপুরের সাংসদের কথা নাই বা বললাম। জানি না ডিভোর্স হয়েছে কি না। তাঁর স্ত্রী দাঁড়িয়েছেন সেখানে। সাংসদের যদি আমি ফোটোগুলো খুলি বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। সব ছবি আমার কাছে আছে।"

Mamata Banerjee: সাংসদের ফটোগুলো যদি খুলি, সৌমিত্র খাঁকে নিশানা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন সৌমিত্র খাঁকে। Image Credit source: Facebook

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 08, 2024 | 3:48 PM

বাঁকুড়া: বাঁকুড়া জেলায় দু’টি লোকসভা কেন্দ্র। একটি বাঁকুড়া, অন্যটি বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের উল্টোদিকে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা সৌমিত্রের স্ত্রী ছিলেন। যদিও তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। সোমবার রাইপুরে ভোট প্রচারে গিয়ে সেই সৌমিত্রের সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

এদিন নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গত লোকসভায় বিজেপি বাঁকুড়া, বিষ্ণুপুরে জিতেছিল। কিছু করেছে? ক’বার তালডাংরা, রাইপুর গেছেন? আর বিষ্ণুপুরের সাংসদের কথা নাই বা বললাম। জানি না ডিভোর্স হয়েছে কি না। তাঁর স্ত্রী দাঁড়িয়েছেন সেখানে। সাংসদের যদি আমি ফোটোগুলো খুলি বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। সব ছবি আমার কাছে আছে।”

এর আগে সৌমিত্রকে নিয়ে নানা অভিযোগ শোনা গিয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের গলাতেও। প্রকাশ্যে সুজাতা বলেছেন, সৌমিত্র ‘লম্পট, চরিত্রহীন, মাতাল, মেয়ে নিয়ে ফুর্তিবাজ’। যদিও সৌমিত্র খাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে বারবারই বলেছেন, এসব নিয়ে তিনি কিছু বলতে চান না। তবে বিষ্ণুপুরে দুই ‘প্রাক্তন’-এর ভোটের লড়াই ঘিরে নানা চর্চা চলছেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us