AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: অভিষেকের সেবাশ্রয়ের দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেই উঠে গেলেন মহুয়া-কল্যান

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গে পুলিশি রাজ চলছে। বিজেপির কোনও কর্মী নেই। বিজেপি পুলিশ দিয়ে গোটা পশ্চিমবঙ্গ চালাচ্ছে। ভয় দেখিয়ে বলছে হয় ছেড়ে চলে যাও, নয়ত গ্রেফতার করব। ১৪ হাজার ক্রিমিনাল কেস করেছে এই আড়াই মাসে। বাঁকুড়াতে আমরা আমাদের সংগঠন আবার আমরা নতুন করে তৈরি করব।" 

Kalyan Banerjee: অভিষেকের সেবাশ্রয়ের দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেই উঠে গেলেন মহুয়া-কল্যান
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 8:56 PM
Share

বাঁকুড়া: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কখনও তিন বছরের শিশুর হাত কাটা গিয়েছে, কখনও আবার মহিলার পা কাটা গিয়েছে। এছাড়াও মাটি খুঁড়ে গুচ্ছে-গুচ্ছে ওষুধ বেরনোর অভিযোগ। শনিবার সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই  মেজাজ হারালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শনিবার বাঁকুড়ার তৃণমূল ভবনে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা করতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভা শেষে মহুয়া মৈত্রকে পাশে বসিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে বজবজ ও ডায়মন্ডহারবারে একাধিক নার্সিংহোমে পুলিশি হানা প্রশ্ন করতেই মেজাজ হারান শ্রীরামপুরের সাংসদ। প্রশ্নের উত্তর না দিয়ে মেজাজ হারিয়ে পাল্টা সাংবাদিকদের বলেন, “আপনারা শুধু কলকাতারই প্রশ্ন করছেন কেন? আর তারপরই চেয়ার ছেড়ে মহুয়া মৈত্রকে সঙ্গে নিয়ে বাঁকুড়া থেকে রওনা দেন তিনি।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গে পুলিশি রাজ চলছে। বিজেপির কোনও কর্মী নেই। বিজেপি পুলিশ দিয়ে গোটা পশ্চিমবঙ্গ চালাচ্ছে। ভয় দেখিয়ে বলছে হয় ছেড়ে চলে যাও, নয়ত গ্রেফতার করব। ১৪ হাজার ক্রিমিনাল কেস করেছে এই আড়াই মাসে। বাঁকুড়াতে আমরা আমাদের সংগঠন আবার আমরা নতুন করে তৈরি করব।”

Follow Us