AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: ‘ভালো থাকিস, আমি ভালো বাবা হতে পারলাম না’, ছেলেকে শেষ মেসেজ পাঠিয়ে হারিয়ে গেলেন বাবা!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম পবিত্র সরকার (৪০)। বাড়ি বালুরঘাট শহরের উত্তমাশা এলাকায়। পেশায় বালুরঘাটের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। পরিবার সূত্রে খবর, আইপিএল ও অনলাইন গেমে টাকা খেলার কারণে তিনি প্রায় ৫-৭ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।

Balurghat: 'ভালো থাকিস, আমি ভালো বাবা হতে পারলাম না', ছেলেকে শেষ মেসেজ পাঠিয়ে হারিয়ে গেলেন বাবা!
নিখোঁজ যুবকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2026 | 1:09 PM
Share

বালুরঘাট: ধার হয়ে গিয়েছিল অনেক। মেটাতে পারছিলেন না। মনে মনে ভেঙে পড়ছিলেন খুব। শেষে পরিস্থিতি থেকে বেরতে চরম সিদ্ধান্ত। ছেলেকে শেষ মেসেজ পাঠালেন, ‘ভালো থাকিস, আমি ভালো বাবা হতে পারলাম না।’ এরপর থেকেই নিখোঁজ। কোথায় গেলেন ছেলেকে ছেড়ে? কেউ জানে না। কোনও হয় অজানা দেশে চলে গেলেন বাবা। পরিবার যখন উদ্বিগ্ন, এইসকল জল্পনার মধ্যেই শুক্রবার রাতে সরোজ রঞ্জন সেতুর কাছে আত্রেয়ী নদীর ধারে তাঁর ব্যাগ, মোবাইল ও পার্স উদ্ধার হয়। তারপর নদীতে তল্লাশি শুরু করেছে পুলিশ। শনিবারও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। শনিবার রাতেও খোঁজ চালাচ্ছে পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম পবিত্র সরকার (৪০)। বাড়ি বালুরঘাট শহরের উত্তমাশা এলাকায়। পেশায় বালুরঘাটের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। পরিবার সূত্রে খবর, আইপিএল ও অনলাইন গেমে টাকা খেলার কারণে তিনি প্রায় ৫-৭ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিস্তি মেটাতে না পারায় বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন বলে পরিবারের দাবি।

এরপর গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি পবিত্র। রাতে ছেলের মোবাইলে ওই বার্তা পাঠানোর পর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। দাদার সঙ্গেও ফোনে কথা হয় পবিত্রের। দাদাকে জীবন শেষ করে দেওয়ার কথাও বলে। পরে পরিবার বালুরঘাট থানায় বিষয়টি জানায়। কিছুক্ষণ পর নদীর ধারে তাঁর ব্যাগ, মোবাইল ও মানিব্যাগ পাওয়া যায়। পবিত্র’র স্ত্রী মৌতালি রাহা সরকারের অভিযোগ, থানা দ্রুত তল্লাশি শুরু হলে হয়তো আগেই স্বামীর খোঁজ মিলত। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে।

Follow Us