AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: টাকা ফেরাতে হবে ‘অযোগ্যদের’, নয় জেল, স্পষ্ট বলে দিলেন দিলীপ

Dilip Ghosh in Coochbehar: জি-রাম-জি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও জানান দিলীপ ঘোষ। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাঁর। পাশাপাশি, আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ, তাঁদের মধ্যে অনেকেই আবাস যোজনার টাকা পেয়েছেন।

Dilip Ghosh: টাকা ফেরাতে হবে 'অযোগ্যদের', নয় জেল, স্পষ্ট বলে দিলেন দিলীপ
দিলীপ ঘোষ, মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Updated on: Sep 20, 2026 | 4:57 PM
Share

রিয়া নমোদাসের রিপোর্ট

কোচবিহার: বড় কথা দিলীপ ঘোষের মুখে। কোচবিহারের (Coochbehar) রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ‘নারী ও শিশু কল্যাণ মন্ত্রী’ মালতি রাভা রায়, মন্ত্রী বিশাল লামা এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। সেই সময়ই পরিষ্কার জানান, আবাস যোজনায় সাড়ে ১২ হাজার অযোগ্য উপভোক্তাকে দিতে হবে টাকা ফেরত। নাহলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।

দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন কাজ, জি-রাম-জি প্রকল্প এবং সেল্ফ হেল্প গ্রুপের কাজ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিধায়কদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যে সব অঞ্চলে বর্তমানে প্রধান নেই, সেখানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি, পঞ্চায়েত সংক্রান্ত নতুন আইন যাতে সঠিকভাবে কার্যকর হয়, সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান তিনি।

জি-রাম-জি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও জানান দিলীপ ঘোষ। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাঁর। পাশাপাশি, আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ, তাঁদের মধ্যে অনেকেই আবাস যোজনার টাকা পেয়েছেন। ইতিমধ্যেই তাঁদের নোটিস পাঠানো হয়েছে। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

দিলীপ ঘোষ বলেন, “বেআইনিভাবে আবাস যোজনায় টাকা নিয়ে নিয়েছে অনেক লোক। তাঁদের নোটিস দেওয়া হয়েছে। টাকা ফেরত দাও নয়ত জেলে যাও।”

Follow Us