AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস, গ্রেফতার যুবক

এরপর গত ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয় বর্ধমান মহিলা থানায়।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এরপর অরিন্দম বিশ্বাসকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Bardhaman: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস, গ্রেফতার যুবক
গ্রেফতার অভিযুক্তImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2026 | 5:19 PM
Share

বর্ধমান: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ। বর্ধমানে গ্রেফতার এক যুবক। বর্ধমান মহিলা থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। ধৃতের নাম অরিন্দম বিশ্বাস। তাঁর বাড়ি বর্ধমানের গাংপুরের স্বস্তি পল্লিতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন অভিযুক্ত। তারপর তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন তিনি। এরপর গত ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয় বর্ধমান মহিলা থানায়।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এরপর অরিন্দম বিশ্বাসকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি, কলকাতার তিনটি থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কের অভিযোগ ওঠে। এর মধ্যে দক্ষিণ-পূর্ব ডিভিশনের একটি থানায় এক তরুণী অভিযোগ করেন, পরিচিত এক ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন এবং পরে বিয়ে করতে অস্বীকার করেন। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। তারপরই এমন ঘটনা।

Follow Us