AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ‘এবার চেনা যাবে…’, ইউনিফর্ম বদলে কতটা খুশি পড়ুয়ারা, কী বলছে স্কুলগুলি

Bankura: ২০২২-এর আগে কোনও নিয়ম ছিল না। স্কুল নিজেদের মতো করে ইউনিফর্ম বাছাই করতে পারত। কিন্তু পরে নিয়মের পরিবর্তন হয়। বিশ্ব বাংলার লোগো লাগানো নীল সাদা পোশাক পরতে হত সরকারি স্কুলের পড়ুয়াদের।

Bankura: 'এবার চেনা যাবে...', ইউনিফর্ম বদলে কতটা খুশি পড়ুয়ারা, কী বলছে স্কুলগুলি
স্কুলের পড়ুয়াদের বর্তমান পোশাকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2026 | 12:49 PM
Share

বাঁকুড়া: রাজ্যের সরকারি স্কুলে আর থাকল না নীল-সাদা পোশাকের বাধ্যবাধকতা। স্কুলগুলির পোশাকের (School Uniform) রঙ নির্বাচনের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিল রাজ্যের সরকার। এবার থেকে পোশাকের রঙ নির্বাচনের ক্ষেত্রে স্বতন্ত্রতা রক্ষা করতে পারবে স্কুলগুলি। এই সিদ্ধান্তে খুশি স্কুল পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা।

২০২২ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের পোশাক নীল সাদা করা ছিল একপ্রকার বাধ্যতামূলক। ফলে রাজ্যের যে সব স্কুলে পৃথক রঙের পোশাক ছিল, তাদের একটা বড় অংশ বাধ্য হয়ে পোশাকের রঙ বদল করে নীল-সাদা করতে বাধ্য হয়েছিল। ফলে প্রায় সব সরকারি স্কুলের পোশাকেরই রঙই এক হয়ে গিয়েছিল। এতে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল স্কুলগুলির স্বতন্ত্র পরিচয়।

বাঁকুড়ার এক স্কুলের প্রধান শিক্ষক সুজিত সিংহ মহাপাত্র বলেন, “আগে স্কুলই পোশাকগুলি কিনে নিত। কিন্তু পরে অন্য জায়গায় গিয়ে মাপ দিয়ে আসার ব্য়বস্থা করা হয়। সেটা দেওয়ার সময় অনেক পড়ুয়া অনুপস্থিত থাকত, ফলে সাইজের ক্ষেত্রে সমস্যা হত।”

অভিভাবকরাও বলছেন, এবার পৃথক পৃথক স্কুলের পোশাক হলে বুঝতে সুবিধা হবে যে কে কোন স্কুলে পড়াশোনা করে। এছাড়া পোশাকের রঙ যে আলাদা করে পড়ুয়াদের মনে প্রভাব ফেলে, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন অনেকে।

২০২২-এর আগে কোনও নিয়ম ছিল না। স্কুল নিজেদের মতো করে ইউনিফর্ম বাছাই করতে পারত। কিন্তু পরে নিয়মের পরিবর্তন হয়। বিশ্ব বাংলার লোগো লাগানো নীল সাদা পোশাক পরতে হত সরকারি স্কুলের পড়ুয়াদের।

Follow Us
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
তৃণমূলের একটি অ্যাকাউন্টেই ৪২০ কোটি টাকা, বড় 'ভূমিকা'-য় অভিষেক
তৃণমূলের একটি অ্যাকাউন্টেই ৪২০ কোটি টাকা, বড় 'ভূমিকা'-য় অভিষেক