AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujata Mondal: ‘ মা বলে আমি একটা জিনিসই ভাল করতে পারি’, প্রচারে বেরিয়ে হঠ্ করে সেটাই করে দেখালেন সুজাতা

Bankura: এর আগে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আচমকাই একটি দোকানে ঢুকে চপ ভেজে সঙ্গে থাকা সকলকে খাইয়েছিলেন। সেই একই পথে হাঁটলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বাঁকুড়ার কোতুলপুর ব্লকে প্রচারে যান।

Sujata Mondal: ' মা বলে আমি একটা জিনিসই ভাল করতে পারি', প্রচারে বেরিয়ে হঠ্ করে সেটাই করে দেখালেন সুজাতা
চা বানালেন সুজাতা মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 22, 2024 | 9:25 AM
Share

 বাঁকুড়া: ভোট বড় বালাই। কেউ প্রচারে বেরিয়ে কৃষকদের মাঝে কাঁধে কোদাল গাঁইতি তুলে, আবার কেউ গৃহস্থের বাড়িতে ঢুকে রান্না করে বোঝানোর চেষ্টা করছেন তিনি মানুষেরই লোক। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচারের ফাঁকে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল যা করলেন তা কিছুটা হলেও অবাক করল স্থানীয় এমনকি তাঁর সঙ্গে থাকা কর্মীদেরও। প্রচারের ফাঁকে চায়ের দোকানে ঢুকে নিজে হাতে চা করে কর্মীদের খাওয়ালেন। বললেন, “মা বলেন আমি একটা কাজই ভালো পারি তা হল চা করতে। প্রচারের জন্য নয়, কর্মীদের ভালো চা করে খাওয়ানোর জন্যেই এই কাজ করলাম।”

এর আগে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আচমকাই একটি দোকানে ঢুকে চপ ভেজে সঙ্গে থাকা সকলকে খাইয়েছিলেন। সেই একই পথে হাঁটলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বাঁকুড়ার কোতুলপুর ব্লকে প্রচারে যান। গোপীনাথপুর ও মীর্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সেরে সন্ধ্যা নাগাদ দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাজির হন কোতুলপুরের নেতাজি মোড়ে। সেখানে আচমকাই একটি চায়ের দোকানে দলবল সহ ঢুকে পড়েন সুজাতা। দোকানদারের অনুমতি নিয়ে নিজেই দোকানে চা করে সকল কর্মীকে চা পরিবেশন করেন তিনি। পরে সুজাতা বলেন,  “প্রচারের জন্য নয়, চা করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আমি ভালো চা করতেও পারি। তাই এমন উদ্যোগ।”

Follow Us