AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অসুস্থ সন্তানকে নিয়ে ওঝার দ্বারস্থ মহিলা, শিশুর সামনেই মায়ের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা!

প্রতিবেশীরা বলেছিলেন, পাড়ায় 'ভালো' ওঝার থেকে ঝাড়ফুঁক করিয়ে নিতে। ভালো হয়ে যাবে সে।

অসুস্থ সন্তানকে নিয়ে ওঝার দ্বারস্থ মহিলা, শিশুর সামনেই মায়ের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা!
নির্যাতিতার মা
| Updated on: Dec 23, 2020 | 5:11 PM
Share

বীরভূম: ছোট্ট সন্তান গুরুতর অসুস্থ। প্রতিবেশীরা বলেছিলেন, পাড়ায় ‘ভালো’ ওঝার থেকে ঝাড়ফুঁক করিয়ে নিতে। ভালো হয়ে যাবে সে। মায়ের চিন্তিত মন সেকথা শুনেছিল। কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতার স্বাক্ষী থাকতে হল তাঁকে। সন্তানের কথা ভেবেই সেই ওঝার কাছে নিয়ে যান  এক মহিলা।

অভিযোগ, সন্তানের পর তাঁকেও ঝাড়ফুঁক করার নামে ধর্ষণ করে ওই ওঝা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের (Birbhum)  ইলামবাজার থানার ঘুড়িষা এলাকায়। অভিযুক্ত অমরেশ ঘোষকে গ্রেফতার করেছে পুলিস।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁর এক সন্তান বেশ কিছুদিন ধরে অসুস্থ। সেই কারণে পাড়ার কিছু লোকের কথা শুনে গ্রামেরই বাসিন্দা অমরেশ ঘোষের কাছে ঝাড়ফুঁক করাতে সন্তানকে নিয়ে যান তিনি। প্রথমদিন কেবল শিশুকেই ঝাড়ফুঁক করে অমরেশ। দ্বিতীয় দিন ফের নিয়ে তাকে যেতে বলে।

অভিযোগ, ওইদিন মহিলাকে ঘরে তিন ঘণ্টা আটকে রেখে ঝাড়ফুঁকের নামে ধর্ষণ করে অমরেশ। নির্যাতিতা বাড়িতে গিয়ে গোটা ঘটনা পরিবারকে জানায়। ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: ৭ মাসের অন্তঃসত্ত্বা নাবালিকাকে বিয়ে করতে নারাজ প্রেমিক, বিচারক দিলেন নজিরবিহীন রায়!

আইনজীবী ফিরোজ পাল জানান, অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Follow Us
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?