AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: কেষ্টভূমে এবার জটিল ‘নেতা’, কথা না শুনলেই ‘ডাং পিটা’র নিদান

Birbhum: জটিল মণ্ডল তাঁর এই বক্তব্যে আসলে ঠিক কী বলতে চেয়েছেন সেটার আর ব্যাখ্যা দেননি। তবে বিজেপি তাঁর এই বক্তব্যকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে। বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল বলেন, "উনি যদি কারও হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে।" জটিলের বক্তব্যকে সামনে রেখে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শ্যামাপদ মণ্ডল।

TMC: কেষ্টভূমে এবার জটিল 'নেতা', কথা না শুনলেই 'ডাং পিটা'র নিদান
অনুব্রত মণ্ডল ও জটিল মণ্ডল। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 7:54 AM
Share

বীরভূম: ভোটে ‘বেইমানি’ সইবেন না তৃণমূল নেতা। তাঁর দলকে ভোট না দিলে বা দলের নামে কোনওরকম ‘অপপ্রচার’ হলে কাটা পড়তে পারে হাতও! মেরে হাড়গোরও ভেঙে দিতে পারেন। এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন অনুব্রত মণ্ডলের জেলার নেতা জটিল মণ্ডল। একেবারে দাদার কায়দায় হুমকি হুঁশিয়ারি জটিলের, বলছে বিরোধীরা। বীরভূম জেলায় যথেষ্ট দাপুটে জটিল। ময়ূরেশ্বর-২ পঞ্চায়েত সমিতির সহসভাপতিও তিনি। লোকসভা ভোটের আগে তাঁর এহেন নিদান ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

ময়ূরেশ্বর-২ ব্লকের উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে সম্প্রতি লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক ছিল। অভিযোগ, সেখান থেকেই অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জটিল মণ্ডল এমন বিস্ফোরক মন্তব্য করেন।

জটিল মণ্ডলকে বলতে শোনা যায়, ‘আমাদের খাচ্ছে আর আমাদের সর্বনাশ করছ? ভদ্রভাবে না হলে ডাং পিটা করে পিটিয়ে দিতে হবে। কেন্দ্র বাহিনী তোর বাবার বন্ধু লয়, ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে।’

যদিও জটিল মণ্ডল তাঁর এই বক্তব্যে আসলে ঠিক কী বলতে চেয়েছেন সেটার আর ব্যাখ্যা দেননি। তবে বিজেপি তাঁর এই বক্তব্যকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে। বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল বলেন, “উনি যদি কারও হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে।” জটিলের বক্তব্যকে সামনে রেখে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শ্যামাপদ মণ্ডল।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন