Birbhum: চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মা বাবা না থাকায় আট মাস বয়স থেকে দাদুর কাছে থেকে বড় হয়েছিল বাপ্পা। দাদুর বয়স হয়ে যাওয়ায় পরিবারের একমাত্র রোজগারের সাহারা ছিলেন বাপ্পা শেখ। গত ৯ মাস আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি।

Birbhum: চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
মৃত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 14, 2026 | 7:43 PM

বীরভূম: ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের। মৃতের নাম বাপ্পা শেখ (২৩)। বাড়ি বীরভূমের কীর্ণাহার থানার কাফেরপুর গ্রামে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মা বাবা না থাকায় আট মাস বয়স থেকে দাদুর কাছে থেকে বড় হয়েছিল বাপ্পা। দাদুর বয়স হয়ে যাওয়ায় পরিবারের একমাত্র রোজগারের সাহারা ছিলেন বাপ্পা শেখ। গত ৯ মাস আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি। শুক্রবার দিনে ঠিকঠাকভাবে ছিল। মৃতের রাত্রে খাওয়া-দাওয়া করে কোম্পানির গাড়ি খালি করার পর রাত ১২ টা নাগাদ হঠাৎ করেই মাথা ঝিনঝিন, বমি শুরু হয়। তারপর হাত-পা সোজা হয়ে গেলে সহকর্মীরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বাপ্পাকে। গভীর রাত্রে মৃত্যুর খবর গ্রামে আসে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও আত্মীয়-স্বজনরা।

মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ির লোক বলেন, “রাতে রান্নাও করেছে। বাজারও করেছে। তারপর লোডের গাড়ি ঢুকেছে। সেই সব জিনিসপত্র নামিয়েছে। তারপর বলল গা বমি-বমি করছে। এরপর ওর মামা এসে গায়ে ধরে জল ঢালতে গেছিল। তারপরই একবার হেঁচকি ওঠে। আর তারপর শেষ। সাড়াশব্দ নেই কিছু।”