AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum TMC Leader Stadium: ইট ভাটার শ্রম! সেই তৃণমূল নেতার নাকি কোটি কোটি টাকার স্টেডিয়াম! কে মইম শেখ জানেন?

TMC Leader Stadium: বীরভূমের তৃণমূল নেতা মইম শেখ। সদয়পুর থানার গোমসীমা গ্রামে। তিনি না সাংসদ, না বিধায়ক, নিদেনপক্ষে কাউন্সিলরও নন। সাধারণ নেতার এই বৈভব! এত্ত মস্ত সম্পত্তি। কিন্তু এই টাকার উৎস কোথায়? কীসের টাকায় নিজের নামে এত বড় স্টেডিয়াম বানালেন তৃণমূল নেতা। 

Birbhum TMC Leader Stadium: ইট ভাটার শ্রম! সেই তৃণমূল নেতার নাকি কোটি কোটি টাকার স্টেডিয়াম! কে মইম শেখ জানেন?
তৃণমূল নেতা মইম শেখ, বা দিকে স্টেডিয়ামImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 20, 2026 | 12:46 PM
Share

বীরভূম: নতুন সরকার গঠন হতেই বাংলায় একের পর এক তৃণমূল নেতা পেল্লাই সাইজের বাড়ি থেকে চোখ কপালে উঠছে বঙ্গবাসীর। এবার বাড়ি তো ছাড়, একটা আস্ত স্টেডিয়ামই রয়েছে তৃণমূল নেতার। বীরভূমে তৃণমূল নেতার নামে রয়েছে একটি স্টেডিয়াম। কোটি কোটি টাকায় তৈরি সেই স্টেডিয়ামের মাঝে রয়েছে সুইমিং পুলও।  কী নেই সেখানে, রয়েছে জিম, ড্রেসিং রুম! এমনকি অত্যাধুনিক ক্লাব হাউস! সবুজ গালিচার মতো ঘাসে ঢাকা মাঠ, একাধিক পিচ!

বীরভূমের তৃণমূল নেতা মইম শেখ। সদয়পুর থানার গোমসীমা গ্রামে। তিনি না সাংসদ, না বিধায়ক, নিদেনপক্ষে কাউন্সিলরও নন। সাধারণ নেতার এই বৈভব! এত্ত মস্ত সম্পত্তি। কিন্তু এই টাকার উৎস কোথায়? কীসের টাকায় নিজের নামে এত বড় স্টেডিয়াম বানালেন তৃণমূল নেতা।

যদিও তৃণমূল নেতার দাবি, ২০০৯ সাল থেকে একটু একটু করে টাকা জমিয়ে স্টেডিয়াম তৈরি করেছেন তিনি। তিনি ক্রিটেকপ্রেমী। তিনি বলেন, “এখানে একটা ছোট্ট মাঠের মতো ছিল। পরে পাশের জমি জায়গা থেকে মাটি ভরাট করে স্টেডিয়ামটাকে দাঁড় করানো হয়। ১৪-১৫ সালে রূপ নেয়।” তাঁর বক্তব্য, “কিছুটা জমি আগে থেকেই ছিল। বাবা-দাদাদের। আর বাকি জমি বিক্রি কেনা হয়েছে, কিছু জমি দানও করেছেন অনেকে।” তিনি জানান, তাঁকে উপনির্বাচনে দাঁড় করানো হয়েছে পঞ্চায়েত সমিতিতে। তারপর থেকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি। তাঁর কথায়, “মানুষের স্বার্থে, এখানে ছেলেমেয়েদের স্বার্থে, এখান থেকে ভাল প্লেয়ার উঠবে, এই আশা রেখেই স্টেডিয়াম।” কিন্তু টাকার উৎস? তৃণমূল নেতার বক্তব্য, তাঁর অনেক রকমের ব্যবসা রয়েছে। তাঁর ইট ভাটা রয়েছে, ঠিকাদারির ব্যবসা রয়েছে।

Follow Us