AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagannath Chattopadhyay: ‘যাঁর নতুন বিজেপি হয়েই….’, বড় বার্তা দিলেন তাঁদের জগন্নাথ

ভাবি বিধায়ক জগন্নাথ স্পষ্ট তো জানিয়ে দেন, যাঁরা এরকম উন্মত্ত তা করছে তাঁরা বিজেপির লোক নয়। বিজেপির হয় মুক্ত পরিবেশ চাই। হিংসায় বিশ্বাস করে না বিজেপি। হঠাৎই কিছু লোক বিজেপি সেজে এসব করছে। তাঁদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে বলা হয়েছে যাতে আগামী পাঁচ বছর এইসব লোকগুলো বাইরে না থাকে গোটা বাংলায় হয় মুক্ত পরিবেশ গড়ায় বিজেপির লক্ষ্য বলে জানান।

Jagannath Chattopadhyay: 'যাঁর নতুন বিজেপি হয়েই....', বড় বার্তা দিলেন তাঁদের জগন্নাথ
কী বলছেন জগন্নাথ?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2026 | 11:01 PM
Share

বীরভূম: বিজেপি নেতৃত্ব প্রথম দিনই বলে দিয়েছে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। রং বিচার না করেই পুলিশকে অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacherjee)। তবে জায়গায়-জায়গায় বিরোধী তৃণমূলের পার্টি অফিস দখল-ভাঙচুরের মতো ঘটনা প্রকাশ্যে আসছে। রাজ্যে পালাবদলের পর হিংসা রুখতে রাজপথে বিজেপির ভাবি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chatterjee) বলে দিলেন বড় কথা।

জগন্নাথ বলেন, “নতুন বিজেপি হয়ে ভাঙচুর করছেন। এসপিকে বলেছি আগামী পাঁচ বছর যেন তাঁরা জেলে থাকে।” বস্তুত, সিউড়িতে তৃণমূলের জেলা পার্টি অফিসে আচমায় হানা দেয় উন্মত্ত একদল জনতা। তৃণমূলের পতাকা নামিয়ে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা। তৃণমূলের ব্যানার হোডিং ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে তড়িঘড়ি সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে যান সদ্য বিজেপি থেকে জয়ী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি তৃণমূলের পার্টি অফিসে বিজেপির পতাকা খুলে দেন এবং তৃণমূলের যে সমস্ত ব্যানার খোলা হয়েছিল সেগুলিকে একপাশে রেখে দেওয়ার নির্দেশ দেন।

ভাবি বিধায়ক জগন্নাথ স্পষ্ট তো জানিয়ে দেন, যাঁরা এরকম উন্মত্ততা করছেন. তাঁরা বিজেপির লোক নয়। বিজেপির ভয় মুক্ত পরিবেশ চায়। হিংসায় বিশ্বাস করে না বিজেপি। হঠাৎই কিছু লোক বিজেপি সেজে এসব করছে। তাঁদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে বলা হয়েছে। যাতে আগামী পাঁচ বছর এইসব লোকগুলি বাইরে না থাকে। গোটা বাংলায় ভয়মুক্ত পরিবেশ গড়াই বিজেপির লক্ষ্য বলে জানান তিনি। বস্তুত, সিউড়ির ভাবি বিধায়ক তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় এদিন সিউড়ি পৌরসভায় যাতে কোনও বিশৃঙ্খলা না হয় তার জন্য তৎপর হন জগন্নাথ।

Follow Us