AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: বিজেপির বুলেট এখন ভিক্ষা করে খান, বীরভূমের দাপুটে নেতার অবস্থা দেখে কী বললেন সুকান্ত

Birbhum: তারাপীঠের ফুটপাথে বসে ভিক্ষা করেন ইন্দ্রজিৎ সিনহা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো। এরপরই বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Birbhum: বিজেপির বুলেট এখন ভিক্ষা করে খান, বীরভূমের দাপুটে নেতার অবস্থা দেখে কী বললেন সুকান্ত
ইন্দ্রজিৎ সিনহাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 11:58 AM
Share

বীরভূম: ‘বুলেট’ বললে তাঁকেই চিনতেন সবাই। আত্মীয়-পরিজনকে হাসপাতালে ভর্তি করার দরকার পড়লে, সবাই ছুটে যেতেন তাঁর কাছে। বাইকে চেপে বুলেটও ছুটে যেতে এ প্রান্ত থেকে ও প্রান্ত। একসময় তৃণমূলে থাকলেও পরে বিজেপিতে যোগ দিয়ে দায়িত্ব পান তিনি। দলের স্বাস্থ্য পরিষেবা সামলানোর ভার ছিল তাঁর উপর। সেই বুলেটকে এখন বীরভূমে দেখা যায় না তেমন। সম্প্রতি সেই বিজেপি নেতার দেখা মিলেছেন তারাপীঠে। ভিখারিদের সঙ্গে ফুটপাথে বসে হাত পেতে টাকা নিচ্ছেন তিনি। কীভাবে হল এমন অবস্থা!

রাহুল সিনহা বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন ইন্দ্রজিৎকে স্বাস্থ্য পরিষেবা দেখার দায়িত্ব দিয়েছিলেন। তবে আপাতত ভিক্ষা করেই দিন কাটান ক্যানসার আক্রান্ত ইন্দ্রজিৎ। তিনি জানান, অসুস্থ হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। রাজনীতি তো দূরের কথা, পেট চালানোর জন্য যে কাজকর্ম তিনি করতেন, সেটাও বন্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর। তখন তিনি তারাপীঠে চলে যান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ইন্দ্রজিতের সেই ছবি। এরপরই তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় সুকান্ত লিখেছেন, “ইন্দ্রজিতের করুণ পরিস্থিতির বিষয়টি জানতে পেরেছি। ভারতীয় জনতা পার্টির পুরো পরিবার ওঁর পাশে সর্বদা রয়েছে।” দ্রুত যেন ইন্দ্রজিৎকে সাহায্য করা হয়, বীরভূম জেলা নেতৃত্ব সেই নির্দেশও দিয়েছেন সুকান্ত।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে