AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolpur: ‘আমরা চিকেন খেলাম না অন্য কিছু খেলাম…বুঝতেই তো পারছেন’, হোটেলের মালিক হিন্দু না মুসলিম লিখে দেওয়ার আবেদন

সনাতন জাগরণ মঞ্চের বক্তব্য, ইলামবাজারে প্রচুর দোকান রয়েছে। এই সংগঠনের দাবি, অনেক দোকান আছে যাঁরা হিন্দু নাম লেখে। এবার থেকে তা করা যাবে না। অনেকে এই নিয়ে অভিযোগ তুলছে বলেও দাবি সংগঠনের।    

Bolpur: 'আমরা চিকেন খেলাম না অন্য কিছু খেলাম...বুঝতেই তো পারছেন', হোটেলের মালিক হিন্দু না মুসলিম লিখে দেওয়ার আবেদন
সংগঠনের কী বলছেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 5:10 PM
Share

বোলপুর: বীরভূমের বোলপুর হল অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর বোলপুরে ঢুকতে গেলেই ইলামবাজার হয়ে যেতে হয়। সেই ইলামবাজারে গড়ে উঠেছে সারি সারি দোকান। খাবারের হোটেল থেকে শুরু করে কী নেই!সেই দোকানেরই নাম নিয়ে এবার জারি হল ফতোয়া। সনাতন জাগরণ মঞ্চের দাবি, হোটেলের মালিক হিন্দু না মুসলিম, জানাতে হবে ব্যানারে।

কেন এই বক্তব্য?

যুব মোর্চারে জেনারেল সেক্রেটারি অরুণ দাস বলেন,”তো ওরা বুঝতে পারছে না আমরা চিকেন খেলাম না অন্য কিছু খেলাম। বিভ্রান্ত হচ্ছেন। সেই কারণে আমরা এসে বলি যদি মুসলিম দোকানের মালিক হন তাঁর নাম থাকতে পারে।” তিনি আরও বলেন, “মুসলিম মালিক হিন্দু নাম দিয়ে দোকান চালাতে দেব না। তাই মুসলিম দোকান হলে মুসলিম নাম দিন, হিন্দু নাম হলে সেই নাম দিন।”

সনাতন জাগরণ মঞ্চের বক্তব্য, ইলামবাজারে প্রচুর দোকান রয়েছে। এই সংগঠনের দাবি, অনেক দোকান আছে যাঁরা হিন্দু নাম লেখে। এবার থেকে তা করা যাবে না। অনেকে এই নিয়ে অভিযোগ তুলছে বলেও দাবি সংগঠনের।

Follow Us