Bratya Basu: আরও বড় বিপদে পড়লেন ব্রাত্য, এবার তাঁর বিরুদ্ধে তদন্তে স্বয়ং প্রাক্তন বিচারপতি
Bratya Basu News: রাজ্যে ক্ষমতায় আসার পরই একটি কমিটি গঠন করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। যে কোনও প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত করবে এই কমিটি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু (Former justice Biswajit Basu) নেতৃৃত্বে এই কমিটি গঠিত হয়েছে।

কলকাতা: ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন হেনস্থার মতো ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। ব্রাত্য সব ইন্দ্রনীল সেন সহ ৪০ জন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের এফআইআর (FIR) দায়ের বাগুইআটি থানায়। এই আবহের মধ্যে এবার আরও বিপাকে ব্রাত্য বসুর। তাঁর বিরুদ্ধেও তদন্তে নামতে চলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে গঠিত কমিশন। যার নেতৃত্ব দিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু।
রাজ্যে ক্ষমতায় আসার পরই একটি কমিটি গঠন করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। যে কোনও প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত করবে এই কমিটি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু (Former justice Biswajit Basu) নেতৃৃত্বে এই কমিটি গঠিত হয়েছে। এবার এই কমিটিই তদন্তে নামছে ব্রাত্য বসুর (Bratya Basu) বিরুদ্ধে বলে খবর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছেন। অ্যাকাডেমির তরফ থেকে দেওয়া পুরস্কার, বই ছাপানো সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে বলে খবর। তদন্তের নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা কমিশনের প্রধান বিশ্বজিৎ বসু।
রাজ্যে পালা-বদলের বদলের পর থেকে আর দেখা যায়নি ব্রাত্য বসুকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবড় ‘সৈন্যরা’রা যখন দলবদলে ব্যস্ত, কেউ বা সঙ্গ ছাড়তে, সেই সময় ব্রাত্য বসু নিশ্চুপ ছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে FIR দায়ের হতেই মুখ খুললেন তিনি। বললেন, অভিযোগকারীকে তিনি চেনেনই না, কোনও দিন কথাও হয়নি। মিথ্যাচার করা হচ্ছে। তিনি জানান, তৃণমূলের দুই শিবিরের সঙ্গেই তাঁর কথা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগই তাঁকে রাজনীতিতে ফিরতে বাধ্য করবে।
