Bomb Recover: জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখা ২টি ড্রাম, তার ভিতর থেকেই মিলল প্রাণঘাতী জিনিস

Birbhum: গত ২৪ ফেব্রুয়ারি বীরভূমের পারুই থানার অন্তর্গত মহুলা ও যাদবপুর গ্রামের একটি খালে। এরপর গতকাল (২৫ ফেব্রুয়ারি) লাভপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামের কাছে একটি জমির মধ্যে ড্রামে ভর্তি করা বোমা খুঁজে পায় পুলিশ। প্রায় কুড়িটি বোমা রাখা ছিল সেখানে। এরপর আজ আবার ৩০টি তাজা বোমা।

Bomb Recover: জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখা ২টি ড্রাম, তার ভিতর থেকেই মিলল প্রাণঘাতী জিনিস
তাজা তাজা বোমা উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 27, 2024 | 11:46 AM

লাভপুর: জঙ্গলে ভরা রাস্তা। গাছ-গাছালিতে ভর্তি। সেই খানেই দুটো হলুদ ড্রাম। আর সেই ড্রামেরই ভিতরে রাখা ছিল তাজা-তাজা বোমা। পুলিশ জানতে পেরেই ঘিরে ফেলে গোটা এলাকা।লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে নিত্যদিন যেন বোমা উদ্ধারের ঘটনা বাড়ছে বীরভূমে। সোমবারের পর মঙ্গলবারও বোমা উদ্ধার হয়েছে জেলা থেকে। একসঙ্গে প্রায় চল্লিশ-থেকে পঞ্চাশ পিস তাজা বোমা উদ্ধার করেছে কীর্ণাহার থানার পুলিশ। অপরদিকে, দুবরাজপুরের গাঁড়া-পদুমা গ্ৰামের বাঁশ ঝোড় থেকে একটি সকেট বোমা সহ মোট ২৭ টি তাজা বোমা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ।

গত ২৪ ফেব্রুয়ারি বীরভূমের পারুই থানার অন্তর্গত মহুলা ও যাদবপুর গ্রামের একটি খালে। এরপর গতকাল (২৫ ফেব্রুয়ারি) লাভপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামের কাছে একটি জমির মধ্যে ড্রামে ভর্তি করা বোমা খুঁজে পায় পুলিশ। প্রায় কুড়িটি বোমা রাখা ছিল সেখানে। এরপর আজ আবার ৩০টি তাজা বোমা। আর দুবরাজপুরে প্রথমে গ্রামবাসীরা দেখতে পায় সকেট বোমাগুলি। পরে খবর দেয় পুলিশকে। পুলিশ সেখানে গিয়ে বোমাগুলিকে উদ্ধার করে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

জানা গিয়েছে, বোমাগুলি উদ্ধার হওয়ার পরই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। এতগুলি বোমা কোথা থেকে তা খতিয়ে দেখছে কীর্ণাহার থানার পুলিশ। প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি বীরভূমের নলহাটিতে স্কুটিতে করে বোম নিয়ে যাওয়ার সময় বোমা ফেটে জখম দুই ব্যক্তি। তার আগে ২০২৩ সালের ২৩ শে ডিসেম্বর দুবরাজপুরের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি বোমা। ওই বছরই ১ ডিসেম্বর নানুর থেকে উদ্ধার এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। তবে মুর্শিদাবাদে তো প্রায় রোজই বোমা উদ্ধারের খবর সামনে এসেছে।

Follow Us