AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: বোমা ফেটে দু’টো হাতই উড়ে গেল যুবকের! বীরভূমে জায়গায় জায়গায় মিলছে বোমা

Birbhum: ঘটনাটি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলবুনি গ্রামের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বুধবার দুপুরে বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। জখম যুবকের নাম যাদব মণ্ডল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুবরাজপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

Birbhum: বোমা ফেটে দু'টো হাতই উড়ে গেল যুবকের! বীরভূমে জায়গায় জায়গায় মিলছে বোমা
বীরভূমে বোমা উদ্ধারের ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 19, 2024 | 9:51 PM
Share

দুবরাজপুর: সকাল থেকে বীরভূমের একাধিক জায়গায় বোমা উদ্ধার। প্রথমে দুবরাজপুরের যশপুর, তারপর লালমোহনপুর… দুই জায়গা থেকেই তাজা বোমা উদ্ধার হয়েছে সকালে। তারপর বেলা বাড়তে এবার বোমা ফেটে দুই হাত উড়ে গেল দুবরাজপুরের এক যুবকের। তৃতীয় ঘটনাটি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলবুনি গ্রামের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বুধবার দুপুরে বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। জখম যুবকের নাম যাদব মণ্ডল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুবরাজপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

এদিকে বোমা ফাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পারিবারিক বিবাদকে কেন্দ্রে করে মঙ্গলবার প্রতিবেশী কাকাদের সঙ্গে ঝামেলা শুরু হয়েছিল ওই যুবকদের। এরপরই আজ দুপুরে বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হয় যাদব মণ্ডল। যদিও এই দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।

প্রসঙ্গত, এদিন সকালেই দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজমহম্মদপুর গ্রামে একটি থলির মধ্যে ১০টি তাজা বোমা পড়ে ছিল। তারপর বেলা গড়তাই সদাইপুর থানার অন্তর্গত লালমোহনপুর গ্রামে একটি ঝোপের মধ্যে ব্যাগের ভিতর থেকে ১০-১২টি তাজা বোমা পড়ে ছিল। সেগুলি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?