AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: সামান্য কটা টাকা নিয়ে ফিরছিলেন বাড়ি, কিন্তু…, মর্মান্তিক ঘটনা জানলে চোখে জল আসবে

West Bengal: জানা যাচ্ছে, সকলু রাজস্থানে কাঠের পালিশের কাজ করতেন।প্রায় ৬ মাস আগে রাজস্থানে গিয়েছিলেন কাজের জন্য তিনি। দিন আনা দিন খাওয়া পরিবার। সেই কারণে বাড়তি রোজগারের আশায় গিয়েছিলেন সেখানে।

Birbhum: সামান্য কটা টাকা নিয়ে ফিরছিলেন বাড়ি, কিন্তু..., মর্মান্তিক ঘটনা জানলে চোখে জল আসবে
পরিযায়ী শ্রমিকের মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 1:16 PM
Share

বীরভূম: ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু লাভপুরে। জানা গিয়েছে, রাজস্থানে মৃত্যু হয়েছে বাংলার এই ছেলের। মৃতের নাম সুকল টুডু। তাঁর বয়স ছাব্বিশের আশপাশে। বীরভূমের লাভপুর ব্লকের চৌহাট্টা এলাকার বাসিন্দা তিনি।

জানা যাচ্ছে, সকলু রাজস্থানে কাঠের পালিশের কাজ করতেন।প্রায় ৬ মাস আগে রাজস্থানে গিয়েছিলেন কাজের জন্য তিনি। দিন আনা দিন খাওয়া পরিবার। সেই কারণে বাড়তি রোজগারের আশায় গিয়েছিলেন সেখানে।

রবিবার রাতে আটটা নাগাদ কাজ থেকে ফিরছিলেন তিনি। সেই সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এই পরিযায়ী শ্রমিকের। পরিবারের অভিযোগ, রাজস্থানের কাজ করতে গিয়ে সে টাকা পাচ্ছিল না। পরিবারকে জানিয়েছিল টাকা নিয়ে বাড়ি ফিরবে। আজ তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হল না। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

এক পরিবারের সদস্য বলেন, “পরিবার খুবই গরিব। সেই কারণে কাজে গিয়েছিল। টাকা পাচ্ছিল না বলে আসতে পারছিল না। পথেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু পরিবারের লোকজন এটা জানেন না। তাই কিছু বলা হয়নি। পরিবারে ওর মা আর দিদি আছে।”

Follow Us