AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূলেরই লোকজন ঘিরে ধরলেন তাঁকে, এরপরই…, কী ঘটল বীরভূমে?

Birbhum: শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। সেখানকার একদল তৃণমূল কংগ্রস কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তরুণ গড়াই চলবে না এই দাবিকে সামনে রেখে অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। প্রায় দুই থেকে তিন মিনিট অনুব্রত মণ্ডলকে ঘিরে রাখা হয়। স্লোগানও দেওয়া হয় তরুণকে যেন সরিয়ে দেওয়া হয় সেই কারণে।

Birbhum: কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূলেরই লোকজন ঘিরে ধরলেন তাঁকে, এরপরই..., কী ঘটল বীরভূমে?
অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 22, 2026 | 10:32 AM
Share

বীরভূম: রাস্তা দিয়ে যাচ্ছিলেন বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। আর তখনই প্রকাশ্য রাস্তাতে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু কেন? কী এমন হল? প্রায় দু থেকে তিন মিনিট ধরে চলল এই বিক্ষোভ। পাশাপাশি দেওয়া হল স্লোগানও।

শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। সেখানকার একদল তৃণমূল কংগ্রস কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তরুণ গড়াই চলবে না এই দাবিকে সামনে রেখে অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। প্রায় দুই থেকে তিন মিনিট অনুব্রত মণ্ডলকে ঘিরে রাখা হয়। স্লোগানও দেওয়া হয় তরুণকে যেন সরিয়ে দেওয়া হয় সেই কারণে।

এ দিন, বিক্ষোভ দেখানো হয় দুবরাজপুর পানাগর রাজ্য সড়কের জয়দেব মোড়ের কাছে। পরে অনুব্রতর দেহরক্ষীরা এসে সেখান থেকে গাড়ি বের করে নিয়ে যান। কেষ্টকে একটি চিঠিও দেওয়া হয় অনুগামীদের পক্ষ থেকে। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত তরুণ গড়াই দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার করেছেন। এমনকী, তাঁর বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। সেই কারণে তাঁর আর এই কনভেনারকে চাইছেন না বলে দাবি।