AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC goat offer controversy: ভোটের প্রচারে অংশ নিলেই মিলবে ছাগল! শোরগোল রামপুরহাটে

TMC allegedly offering goats for election campaign participation: এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। বিজেপি মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রী রশ্মি দে বলেন, "তৃণমূল কংগ্রেস তাদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে মহিলাদের ছাগল, মুরগি দেওয়ার কথা বলে ভাঁওতা দিচ্ছে। তবে তাদের পরাজয় নিশ্চিত। মহিলারা তৃণমূলের ভাঁওতা ধরে ফেলেছেন।"

TMC goat offer controversy: ভোটের প্রচারে অংশ নিলেই মিলবে ছাগল! শোরগোল রামপুরহাটে
ছাগল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মহিলারাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 05, 2026 | 5:07 PM
Share

রামপুরহাট: ভোটের বাংলায় জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করতে দেখা যাচ্ছে প্রার্থীদের। এবার মিছিলে যোগদানের জন্য মহিলাদের প্রলোভন দেখানোর অভিযোগ বীরভূমের রামপুরহাটে। ভোট প্রচারে অংশ নিলেই মিলবে ছাগল। সেই ছাগল নিতে রবিবার ছুটির দিনেও ব্লক প্রাণী সম্পদ বিকাশ অফিসে হাজির মহিলারা। ছুটির দিনে অফিস বন্ধ থাকায় তাঁদের ডাকা হল তৃণমূলের কার্যালয়ে। তবে এদিন ছাগল দেওয়া না হলেও, ছাগল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এমনই দাবি এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। মুরগি ও ছাগল দেওয়ায় প্রলোভন দেখিয়ে ভোট প্রচারে মহিলাদের অংশ গ্রহণ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ তুলেছেন বিজেপি।

রামপুরহাট বিধানসভার কুসুম্বা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এদিন রামপুরহাট -১ নম্বর ব্লক প্রাণী সম্পদ ও বিকাশ দফতরে হাজির হন। তাঁদের দাবি, কুসুম্বা গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতার স্ত্রী জানিয়েছেন, এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছাগল দেওয়া হবে। সেইমতো তাঁরা ছাগল নিতে এসেছেন। এসে দেখেন অফিস বন্ধ। তারপর তাঁদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যেতে বলা হয়। মহিলাদের দাবি, তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জানানো হয়েছে, একটি করে ডায়েরি দেওয়া হবে। সেই ডায়েরিতে ভোট প্রচারে অংশগ্রহণের হাজিরা লেখা হবে। তারপর তাঁদের বিনামূল্যে ছাগল দেওয়া হবে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। বিজেপি মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রী রশ্মি দে বলেন, “তৃণমূল কংগ্রেস তাদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে মহিলাদের ছাগল, মুরগি দেওয়ার কথা বলে ভাঁওতা দিচ্ছে। তবে তাদের পরাজয় নিশ্চিত। মহিলারা তৃণমূলের ভাঁওতা ধরে ফেলেছেন।” বিষয়টি নিয়ে জানতে রামপুরহাটের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?