AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashok Dinda: অন্য রূপে অশোক দিন্দা, তাঁত চালাচ্ছেন রাজ্যের মন্ত্রী!

National Handloom Day: জাতীয় তাঁত দিবস উপলক্ষে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন, সোনাঝুড়ি হাট, তাঁত শিল্পী ও হস্তশিল্পী গোষ্ঠী-র উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোক দিন্দা।

Ashok Dinda: অন্য রূপে অশোক দিন্দা, তাঁত চালাচ্ছেন রাজ্যের মন্ত্রী!
তাঁত চালাচ্ছেন প্রতিমন্ত্রী অশোক দিন্দা।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 08, 2026 | 10:19 AM
Share

বীরভূম: অন্য ভূমিকায় অশোক দিন্দা। তাঁকে দেখা গেল তাঁত চালাতে। তবে  রাজনীতি, মন্ত্রিত্ব ছেড়ে তিনি তাঁত বুনছেন না, বরং রাজ্যের তাঁত শিল্পীদেরই আরও উৎসাহিত করতে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল রাজ্যের প্রতিমন্ত্রীকে।

আত্মনির্ভরতা ও মেক ইন ইন্ডিয়া-র বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেদের দেশ, রাজ্যের শিল্পকলাকে নিরন্তর প্রচেষ্টায় ফুটিয়ে তোলেন শিল্পীরা। জাতীয় তাঁত দিবসে এবার তাঁদের পাশেই গিয়ে দাঁড়ালেন রাজ্যের কৃষি বিপণন, ক্ষুদ্র ও ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী অশোক দিন্দা।

জাতীয় তাঁত দিবস উপলক্ষে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন, সোনাঝুড়ি হাট, তাঁত শিল্পী ও হস্তশিল্পী গোষ্ঠী-র উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোক দিন্দা। শুধু মঞ্চে উপস্থিত থাকা নয়, বরং তাঁত শিল্পীদের পরিশ্রম, তাদের দক্ষতাকে হাতে ধরে অনুভব করতে তিনিও তাঁত মেশিনে বসেন এবং তাঁত চালান।

তিনি লিখেছেন, “আমাদের বাংলার তাঁতশিল্প ও হস্তশিল্প শুধু আমাদের ঐতিহ্য নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য শিল্পী ও কারিগরের জীবন-জীবিকা। তাঁদের সৃজনশীলতা, পরিশ্রম ও ঐতিহ্যকে সম্মান জানানো এবং তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। বাংলার তাঁত ও হস্তশিল্পের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ ও বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সকলে একসঙ্গে এগিয়ে চলি।”

Follow Us
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ