Bishnupur Election Result 2026 LIVE: শুক্লার হাতেই রইল বিষ্ণু গড়!

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: ২০১১ সালের পরিবর্তনের সময় তৃণমূল কংগ্রেসের তুষারকান্তি ভট্টাচার্য এই কেন্দ্র থেকে জয়লাভ করে বাম শাসনের অবসান ঘটান। এরপর ২০১৬ সালের নির্বাচনেও তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলে যায়। বিজেপির তন্ময় ঘোষ এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

Bishnupur Election Result 2026 LIVE: শুক্লার হাতেই রইল বিষ্ণু গড়!
কার দখলে থাকবে বিষ্ণুপুর?Image Credit source: TV9 Bangla

| Edited By: Moumita Das

May 04, 2026 | 8:02 PM

রাত ৮টা: ৩০,৬০৫ ভোটে বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়ী হলেন বিজেপির শুক্লা চট্টোপাধ্যায়।

বিষ্ণুপুর: বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র হল বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র। কেন্দ্রটি বিষ্ণুপুর পৌরসভা এবং বিষ্ণুপুর সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত। বর্তমানে এটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অংশ।

বিষ্ণুপুর কেন্দ্রটি দীর্ঘকাল ধরে বামফ্রন্টের বিশেষ করে সিপিআইএম-এর শক্ত ঘাঁটি ছিল। ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা তিন দশকেরও বেশি সময় এখানে বামপন্থীরা আধিপত্য বজায় রেখেছিল। জ্যোতি প্রসাদ বিশ্বাস এবং খোকন কুণ্ডু এই কেন্দ্র থেকে দীর্ঘ সময় বিধায়ক নির্বাচিত হয়েছেন। তবে ২০১১ সালের পরিবর্তনের সময় তৃণমূল কংগ্রেসের তুষারকান্তি ভট্টাচার্য এই কেন্দ্র থেকে জয়লাভ করে বাম শাসনের অবসান ঘটান। এরপর ২০১৬ সালের নির্বাচনেও তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলে যায়। বিজেপির তন্ময় ঘোষ এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

এই কেন্দ্রের নির্বাচনে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, পর্যটন উন্নয়ন (বিষ্ণুপুরের মন্দির ও ঐতিহ্য), কৃষি ও সেচ ব্যবস্থা রাস্তা ও যোগাযোগ, কর্মসংস্থান। এই ইস্যুগুলির উপর ভিত্তি করেই ভোটের সমীকরণ তৈরি হয়।

বিষ্ণুপুরে প্রার্থী কারা?

কংগ্রেস- উজ্জ্বল চন্দ্র

বিজেপি- শুক্লা চট্টোপাধ্যায়

তৃণমূল-তন্ময় ঘোষ

সিপিআই(এম-এল)- তিতাস গুপ্ত

Follow Us