AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rekha Patra: ‘আমি পড়াশোনা জানি না বলে…’, কারা অপমান করে, আজ সবার সামনে বলে দিলেন রেখা পাত্র

BJP Inner Clash: দিনের পর দিন অপমান করা হয় তাঁকে, এমনটাই দাবি বিজেপি বিধায়িকার। তিনি বলেন, "আমি পড়াশোনা জানি না, তাই তাই জেলা কমিটি আমাকে সব সময় অপমানিত করে। আমাকে অনুষ্ঠান ডাকার পরে আমাকে অপমানিত করে।"

Rekha Patra: 'আমি পড়াশোনা জানি না বলে...', কারা অপমান করে, আজ সবার সামনে বলে দিলেন রেখা পাত্র
বিস্ফোরক রেখা পাত্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 12, 2026 | 12:02 PM
Share

বসিরহাট: বিস্ফোরক রেখা পাত্র। নিজের দলের নেতৃত্বের উপরই ক্ষোভ উগরে দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। বললেন, তিনি পড়াশোনা জানেন না বলে তাঁকে সবসময় অপমানিত করা হয়।

সন্দেশখালির ঘটনা থেকেই প্রতিবাদী মুখ হিসাবে উঠে এসেছিলেন রেখা পাত্র। এরপর বিজেপির টিকিটে এবারের বিধানসভা নির্বাচনে লড়েন এবং জয়ী হন। তবে এ দিন দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন রেখা পাত্র। তিনি বলেন, “আমার দল, তাই আমি এতদিন কিছু বলিনি। জেলার নেতৃত্ব আমাকে সবসময় মিসগাইড করে।”

দিনের পর দিন অপমান করা হয় তাঁকে, এমনটাই দাবি বিজেপি বিধায়িকার। তিনি বলেন, “আমি পড়াশোনা জানি না, তাই তাই জেলা কমিটি আমাকে সব সময় অপমানিত করে। আমাকে অনুষ্ঠান ডাকার পরে আমাকে অপমানিত করে। এগুলো আমার পছন্দ হয় না। সেই কারণে আমি জেলার কোনও অনুষ্ঠানে যাই না। আমি আমার বিধানসভা নিয়ে পড়ে থাকি। আমি আশা করব দলের ঊর্ধ্বতন নেতৃত্ব এই বিষয়গুলি বিচার করে দেখবেন।”

রেখা পাত্রর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, “একজন বিধায়ক এবং একজন জেলা কমিটির সদস্য হিসাবে তাঁর যতটুকু সম্মান প্রাপ্য, যা যা পাওয়ার প্রাপ্য, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি । কিন্তু ওঁর হয়তো কোন জায়গায় কোনও কিছু মনে হয়েছে। সেটা ওঁর ব্যাপার। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, একসঙ্গে লড়তে হবে। দলের বড়রা রয়েছেন, তারা বিষয়টা দেখবেন।”

Follow Us