AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: ব্যারিকেড ভাঙতেই পরিস্থিতি তপ্ত, বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার

BJP: বিজেপির জেলা শাসকের দফতর ঘেরাওকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বাঁকুড়াতেও। তিলোত্তমার বিচার চেয়ে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও জেলা শাসকের দফতর অভিযানের ডাক দেয় বিজেপি। বাঁকুড়া হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল করে এদিন বিজেপি কর্মীরা বাঁকুড়ার জেলা শাসকের দফতরে যাওয়ার চেষ্টা করেন।

BJP: ব্যারিকেড ভাঙতেই পরিস্থিতি তপ্ত, বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার
ডিএম অফিসে ধুন্ধুমারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 02, 2024 | 2:35 PM
Share

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়: দফা এক দাবি এক। এই দাবিতে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিস ঘেরাও জেলা বিজেপির। আসানসোলের বিএনআর মোড় রবীন্দ্রভবন থেকে মিছিল করে জেলাশাসকের অফিসের সামনে এসে পৌঁছয় মিছিল। পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেডে আটকে যায় বিজেপি কর্মীরা। গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। ব্যারিকেড টপকে জেলাশাসক অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এলাকায় উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে, বিজেপির জেলা শাসকের দফতর ঘেরাওকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বাঁকুড়াতেও। তিলোত্তমার বিচার চেয়ে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও জেলা শাসকের দফতর অভিযানের ডাক দেয় বিজেপি। বাঁকুড়া হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল করে এদিন বিজেপি কর্মীরা বাঁকুড়ার জেলা শাসকের দফতরে যাওয়ার চেষ্টা করেন। আইজি অফিস মোড়ে একের পর এক ব্যরিকেড করে মিছিলের পথ অবরোধ করে পুলিশ। দফায় দফায় পুলিশের ব্যরিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পরে ব্যরিকেডের সামনেই বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। আন্দোলনকারী বিজেপি কর্মীদের দাবি আর জি করের নির্যাতিতার বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। ব্যারিকেড করেও এই আন্দোলন দমানো যাবে না।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…