AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Highlights: ‘নতুন গাড়ি কেনার জন্য টাকা চেয়েছিলেন তার জবাব নেই কেন?’, ফের সুদীপকে পরচুলো বলে কটাক্ষ কুণালের

| Edited By: | Updated on: Jun 17, 2026 | 6:23 AM
Share

NEWS UPDATES: সোমবার সিজিও কমপ্লেক্সে ১১ ঘণ্টার বেশি সময় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। রাত ১০টা ২ মিনিটে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বলেন, আবার ডাকলে তিনি তদন্তে সাহায্য করতে উপস্থিত হবেন। মঙ্গলবার অন্য একটি মামলায় তাঁকে তলব করা হয়েছে সিআইডি দফতরে।

West Bengal Highlights: 'নতুন গাড়ি কেনার জন্য টাকা চেয়েছিলেন তার জবাব নেই কেন?', ফের সুদীপকে পরচুলো বলে কটাক্ষ কুণালের
কুণাল ঘোষImage Credit: TV9 Bangla

ভোট পরবর্তী বাংলায় রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিদিনই তৃণমূলের অন্দরে ভাঙনের খবর সামনে আসছে। এদিকে, আজ, মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডি দফতরে। ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Jun 2026 11:22 PM (IST)

    ফের সুদীপকে পরচুলো বলে আক্রমণ কুণাল

    ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের। তিনি লেখেন, “বলছি কী, এত ডায়লগ মেরে যাচ্ছে বেইমানটা। শুধু ক’দিন আগে দলের কাছ থেকে নিজের নতুন গাড়ি কিনতে টাকা চাওয়ার কথাটার জবাব দিচ্ছে না কেন? মিডিয়ার বন্ধুদেরও বলি, কথায় কথায় এত প্রতিক্রিয়া নেন। এই বিষয়টায় কি একটু বিচিত্র পরচুলোর বক্তব্য পাওয়া যাচ্ছে না?”

  • 16 Jun 2026 04:17 PM (IST)

    Dumdum: দমদমের পুরপ্রধান ও উপ পুরপ্রধানের ইস্তফা

    • দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং এবং ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট দমদম পৌরসভা থেকে ইস্তফা দিলেন।
    • তারা জানায় যে চেয়ারে থেকেও কোন কাজ করতে পারছে না সাধারণ মানুষ। কাজ না করতে পারায় তারা ইস্তফা দিলেন।
  • 16 Jun 2026 03:38 PM (IST)

    Mamata at High Court: হাইকোর্টে হাজির মমতা

    • ফের হাইকোর্টে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) পৌঁছে যান মমতা। কোনও আগাম বার্তা ছাড়াই তিনি পৌঁছে যান এদিন। গাড়ি থেকে নেমে সোজা চলে যান ভিতরে।
    • সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি তিনি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ভোট পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর এবার গেলেন ফলাফল নিয়ে মামলা করতে।
    • জানা গিয়েছে, ভবানীপুরের ফলাফল নিয়ে মামলা করতেই এদিন হাইকোর্টে গিয়েছিলেন তিনি।
  • 16 Jun 2026 01:59 PM (IST)

    Suvendu Adhikari: উত্তরে আশ্বাস মুখ্যমন্ত্রীর

    • মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড় সফরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • কার্শিয়াঙে সভায় যোগ দিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে পৌঁছে যাবে কেন্দ্রের সব প্রকল্প। পাহাড়ের উন্নয়নের পুরো রোডম্যাপ তৈরি বলেও উল্লেখ করেন তিনি।
  • 16 Jun 2026 01:20 PM (IST)

    Rachna Banerjee: ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসলেন রচনা

    • বিক্ষুব্ধ ২০ জন সাংসদের মধ্যে অন্যতম রচনা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে ফিরে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসলেন তিনি।
    • নিশিকান্ত দুবের পর এবার ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
    • রবিবার দলের অন্য সাংসদরা যখন স্পিকারের সঙ্গে দেখা করেন, সেদিন বিদেশে থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি রচনা। আজ স্পিকারের সঙ্গেও দেখা করার কথা তাঁর।
  • 16 Jun 2026 12:14 PM (IST)

    Abhishek Banerjee at CID office: ভবানী ভবনে অভিষেক

    • সিআইডি দফতরে ফের হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • দুপুর ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনে সিআইডি দফতরে পৌঁছে গিয়েছেন তিনি।
    • নির্বাচনের আগে ডিজে বাজবে বলে যে মন্তব্য করেছিলেন অভিষেক, তা নিয়েই দায়ের হয় মামলা।
  • 16 Jun 2026 11:05 AM (IST)

    Suvendu Adhikari: পাহাড় সফরে শুভেন্দু

    • মুখ্যমন্ত্রী হিসেবে আজ প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
    • সকালেই কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হলেন তিনি।
    • কার্শিয়াং-এ জনকল্যাণ শিবির পরিদর্শন করবেন তিনি।
  • 16 Jun 2026 09:59 AM (IST)

    WB Assembly: বিধানসভায় আজ সর্বদলীয় বৈঠক

    • অষ্টাদশ বিধানসভায় আজ সর্বদলীয় বৈঠক। বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা সব রাজনৈতিক দলের বিধায়কদের।
    • দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত হবে বৈঠক। বিএ কমিটির বৈঠকে আলোচনা হবে, এবার বিধানসভায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, কবে বাজেট হবে।
    • এর আগে দেখা যেত, বিএ কমিটির বৈঠকে শুধুমাত্র শাসক দলের বিধায়করাই উপস্থিত থাকতেন। এবার সব দল উপস্থিত থাকে কি না, সেটাই দেখার। প্রথমবার বিধানসভার নতুন বিল্ডিং-এ অনুষ্ঠিত হবে এই বৈঠক।
  • 16 Jun 2026 09:56 AM (IST)

    Abhishek Banerjee: সিআইডি দফতরে তলব অভিষেককে

    • সোমবার ইডি দফতরের পর আজ সিআইডি দফতর। ফের হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
    • ডিজে মন্তব্য নিয়ে অভিষেকের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় আজ অভিষেককে ভবানী ভবনে তলব করা হয়েছে।

Published On - Jun 16,2026 9:55 AM

Follow Us
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার