AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাথা ফুটো হয়ে দেওয়ালে ছিটকে গিয়েছে রক্ত, ছুটে গেলেন সহকর্মীরা

বিছানায় শুয়ে থাকা অবস্থায় এভাবে নিজের মাথায় গুলি চালান তিনি। এদিকে গুলির আওয়াজ শুনেই সহকর্মীরা ছুটে যান। দেখেন নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই বিএসএফ জওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস, বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ, বিএসএফের উর্ধ্বতন আধিকারিকrrrrরা।

মাথা ফুটো হয়ে দেওয়ালে ছিটকে গিয়েছে রক্ত, ছুটে গেলেন সহকর্মীরা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 11:52 PM
Share

বালুরঘাট: নিজের সার্ভিস বন্দুক দিয়ে ছয় রাউন্ড গুলি চালিয়ে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। মৃতের নাম রাজেশ কুমার (৫৮)। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

বর্তমানে ওই জওয়ান বিএসএফ-এর ২৯ নম্বর ব্যাটেলিয়নে বালুরঘাটের গুপীনগর বিওপি-তে কর্মরত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গুপীনগর বিওপি-তে নিজের সার্ভিস বন্দুক দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই বিএসএফ ইন্সপেক্টর। ট্রিগার ধরে থাকার কারণে ছ’টি গুলি বন্দুক থেকে বেরিয়ে ওই বিএসএফ জওয়ানের মাথা ফুটো হয়ে দেওয়ালে লাগে।

বিছানায় শুয়ে থাকা অবস্থায় এভাবে নিজের মাথায় গুলি চালান তিনি। এদিকে গুলির আওয়াজ শুনেই সহকর্মীরা ছুটে যান। দেখেন নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই বিএসএফ জওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস, বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ, বিএসএফের উর্ধ্বতন আধিকারিকরা।

এদিন রাত সাড়ে ১০টায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ওই জওয়ানের দেহ। কী কারণে ওই বিএসএফ জওয়ান আত্মঘাতী হলেন, তা এখনও পরিষ্কার নয়। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, “একটি অস্বাভাবিক মামলার রুজু করা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”