West Bengal ByElection 2026: নন্দীগ্রাম-রেজিনগরে আজ ভোটযুদ্ধ, বাহিনীর ঘেরাটোপে জোড়া কেন্দ্রে উপনির্বাচন
Nandigram Lok Sabha and Rejinagar Assembly Constituency Voting 2026: বাহিনীর ঘেরাটোপে হবে দুই কেন্দ্রের উপনির্বাচন। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে ।আর রেজিনগরে রয়েছে ৮১৯ রাজ্য পুলিশ।

কলকাতা: আজ পশ্চিবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (West Bengal By-Poll)। এদিন, নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া আসনে ভোট হবে। অন্যদিকে, রেজিনগরেও (Rejinagar) রয়েছে উপনির্বাচন। এই কেন্দ্র থেকে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। একইসঙ্গে নওদা থেকেও জয়ী হন। পরে রেজিনগরের আসন ছাড়তেই সেখানে আজ ফের ভোট রয়েছে। মঙ্গলবার দুই কেন্দ্র মিলিয়ে মোট ৬০৫টি বুথে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকেই শুরু হয়ে যাবে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।
বাহিনীর ঘেরাটোপে হবে দুই কেন্দ্রের উপনির্বাচন। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে ।আর রেজিনগরে রয়েছে ৮১৯ রাজ্য পুলিশ।
নন্দীগ্রামে উপনির্বাচন
নন্দীগ্রামে মোট ৩২৩টি বুথে ভোটগ্রহণ হবে। তার মধ্যে ৮৫টিকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। নন্দীগ্রামে পুরুষ ভোটারের সংখ্যা ১৩৮৯৫৫, মহিলা ভোটারের সংখ্যা ১২৭৪৬৩, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১। রেজিনগরে পুরুষ ভোটারের সংখ্যা ১৩৫০১৪, মহিলা ভোটারের সংখ্যা ১২২৬৩৮, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫। নন্দীগ্রামের ভোটার খোদ মুখ্যমন্ত্রী। নন্দনায়কবাড়ে ভোট দেবেন তিনি।
নন্দীগ্রামে মোট প্রার্থীর সংখ্যা ৯। বিজেপির টিকিটে লড়ছেন মা হাসিরানি রথ। মমতা তৃণমূলের কোনও প্রার্থী নেই। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করছে মমতা তৃণমূল। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন মহম্মদ এতেশামুল হক। সিপিআইয়ের প্রার্থী শান্তিগোপাল গিরি।
রেজিনগরে উপনির্বাচন
রেজিনগরে মোট ৩১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮২টি মূল এবং ৩৩টি সহায়ক কেন্দ্র রয়েছে। রেজিনগরে পুরুষ ভোটারের সংখ্যা ১৩৫০১৪, মহিলা ভোটারের সংখ্যা ১২২৬৩৮, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫।
রেজিনগরে মোট প্রার্থীর সংখ্যা ১৫। রেজিনগর বিধানসভা উপনির্বাচনে লড়ছেন আজুপ বিধায়ক হুমায়ুনের ছেলে গোলাম নবি আজাদ। বিজেপির প্রার্থী শাখারভ সরকার। এই আসনে মমতার প্রার্থী রবিউল ইসলাম। কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখ
