AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi rally in Cooch Behar: মোদীর মধ্যে ‘রাম’ খুঁজে পান, তাই সভায় উপস্থিত ‘হনুমান’

Youth from Bihar attends Modi rally in Cooch Behar: টিভি৯ বাংলার সঙ্গে কথা বলতে বলতেও বারবার হাত তুলে জয় শ্রীরাম বলে চলেছেন ওই যুবক। নিজের নাম বললেন শরবণ। বাড়ি বিহারের বেগুসরাইয়ে। কোচবিহারের মোদীর নির্বাচনী প্রচারে যোগ দিতে এসেছেন। এদিনের সভা নিয়ে মোদীর ১৬৮তম জনসভায় তিনি উপস্থিত হয়েছেন বলে জানালেন। তাঁর কাছে মোদী রাম জানিয়ে বলেন, "ভগবান রাম সবার কথা ভাবতেন। তেমনই নরেন্দ্র মোদীও দেশের জন্য কাজ করে চলেছেন। নিজের ও পরিবারের জন্য ভাবেন না।"

PM Narendra Modi rally in Cooch Behar: মোদীর মধ্যে 'রাম' খুঁজে পান, তাই সভায় উপস্থিত 'হনুমান'
কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিহারের যুবকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 05, 2026 | 10:49 PM
Share

কোচবিহার: এক হাতে থার্মোকলের গদা। অন্য হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। গোটা শরীরে রং করা। গলায়ও ঝুলছে মোদীর ছবি। মাথায় আটকানো থার্মোকলের পদ্মফুল। বিজেপির প্রতীক। দু’হাত তুলে মাঝে মধ্যে জয় শ্রীরাম বলছেন যুবক। অবশ্য বাংলায় নয়। হিন্দিতে। রবিবার কোচবিহারের মোদীর সভায় এই দৃশ্য দেখে অনেকেই কৌতূহলী হলেন। টিভি৯ বাংলার প্রতিনিধি প্রশ্ন করতেই বললেন, তিনি বাংলার নাগরিক নন। বাড়ি বিহারে। কিন্তু, দেশের যেখানেই প্রধানমন্ত্রীর সভা হয়, তিনি সেখানে যান। তাঁর কাছে মোদী হলেন রাম। আর তিনি হনুমান।     

টিভি৯ বাংলার সঙ্গে কথা বলতে বলতেও বারবার হাত তুলে জয় শ্রীরাম বলে চলেছেন ওই যুবক। নিজের নাম বললেন শরবণ। বাড়ি বিহারের বেগুসরাইয়ে। কোচবিহারের মোদীর নির্বাচনী প্রচারে যোগ দিতে এসেছেন। এদিনের সভা নিয়ে মোদীর ১৬৮তম জনসভায় তিনি উপস্থিত হয়েছেন বলে জানালেন। তাঁর কাছে মোদী রাম জানিয়ে বলেন, “ভগবান রাম সবার কথা ভাবতেন। তেমনই নরেন্দ্র মোদীও দেশের জন্য কাজ করে চলেছেন। নিজের ও পরিবারের জন্য ভাবেন না।” মোদীর সব সভায় থাকার কারণ জানতে চাইতেই বলে দিলেন, রামের সভায় হনুমান থাকবে এটাই স্বাভাবিক। এদিনের সভার পর তিনি যাবেন অসমের বরপেটা। যেখানে আগামিকাল নির্বাচনী প্রচার রয়েছে মোদীর। সেই সভাতেও তিনি মোদীর কথা শুনতে যাবেন বলে জানিয়ে দিলেন।

মোদীর সভায় তাঁর আসার পাশাপাশি বাংলায় পরিবর্তনের কথাও বললেন বিহারের এই যুবক। সবাইকে এক থাকার বার্তা দিয়ে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য সবার কাছে অনুরোধ করলেন। এত কথার ফাঁকেও মাঝে মধ্যে জয় শ্রীরাম বলতে দেখা গেল তাঁকে। সভা শেষে বেশিক্ষণ অপেক্ষা করলেন না। এবার যে তাঁকে যেতে হবে অসমে। সেখানে তাঁর ‘রামের’ সভা। আর ‘হনুমান’-কে যে সেখানে থাকতেই হবে।  

Follow Us