AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coochbehar News: তৃণমূল যেতেই কাটমানির টাকা ঢুকে গেল ১২৭ উপভোক্তার কাছে

Coochbehar: অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য সিরাজুল হক জানান, "দলের নির্দেশে সাংগঠনিক খরচের জন্য কিছু অর্থ সংগ্রহ করা হয়েছিল। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় সেই অর্থ উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।" তিনি এও জানান, প্রায় ৮ লক্ষ টাকা ফেরতের এই ঘটনাকে ঘিরে শীতলকুচির রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Coochbehar News: তৃণমূল যেতেই কাটমানির টাকা ঢুকে গেল ১২৭ উপভোক্তার কাছে
কোচবিহারে হেনস্থাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 9:05 PM
Share

কোচবিহার: তৃণমূল (TMC) আমলে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। আবাস যোজনায় কাটমানি নিয়েছিল বলে অভিযোগ। এবার সরকার বদলেছে। আর তারপরই উপভোক্তারা ফিরে পেলেন টাকা। রবিবার রাত প্রায় ৮টা নাগাদ শীতলকুচি ব্লকের রথেরডাঙা ২৪১ নম্বর বুথে ১২৭ জন উপভোক্তার হাতে মোট প্রায় ৮ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়।

জানা যাচ্ছে, এই টাকা ফেরত দেন প্রাক্তন এক পঞ্চায়েত সদস্য-সহ কয়েকজন তৃণমূল নেতা। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাকা ফিরে পেয়ে উপভোক্তাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিক্ষোভ চালানোর ফলেই তাঁদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্টরা। তবে কেন এতদিন পরে এই টাকা ফেরত দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

বিজেপির স্থানীয় নেতা দেবাশীস বর্মণের অভিযোগ, এতদিন ধরে তাঁরা এই অভিযোগ করছিলেন যে কেন্দ্রের প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। কাটামানি নিচ্ছেন তৃণমূল নেতারা। আর এবার যখন উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘটছে, তার মানে এটাই স্পষ্ট যে, তাঁদের অভিযোগ ভুল নয়।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য সিরাজুল হক জানান, “দলের নির্দেশে সাংগঠনিক খরচের জন্য কিছু অর্থ সংগ্রহ করা হয়েছিল। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় সেই অর্থ উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।” অভিযুক্তের মেয়ে বলেন, “আমার বাবা এখন আর তৃণমূল করে না। নিজের কাজ করে খায়। উনি খেটে খান। কয়েকদিন থেকে লোকজন আসছে। আর বলছে আমার বাবা নাকি ২০ হাজার টাকা নিয়েছে, দশ হাজার টাকা নিয়েছে এইসব। আমাদের হেনস্থা করা হচ্ছে।”

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?