AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP leader join TMC: সুকান্তের সঙ্গে পথ অবরোধ করার ২দিন পরই তৃণমূল যোগ বিজেপির জেলা সম্পাদকের

বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর জয়দীপ ঘোষ অবশ্য তেমন কোনও মন্তব্য করেননি। সাংবাদিক সম্মেলনে উদয়ন গুহের পাশে চুপ করেই বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কেন জয়দীপ বিজেপি ছাড়লেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দিন কয়েক আগেই এই জয়দীপ ঘোষকে সুকান্ত মজুমদারের সঙ্গে পথ অবরোধ করতে দেখা গিয়েছিল।

BJP leader join TMC: সুকান্তের সঙ্গে পথ অবরোধ করার ২দিন পরই তৃণমূল যোগ বিজেপির জেলা সম্পাদকের
তৃণমূলে যোগদানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 6:40 AM
Share

কোচবিহার: পদ্মশিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক। বিজেপির পদে থাকা জয়দীপ ঘোষ রবিবার রাতে যোগ দিয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে। জয়দীপ ঘোষের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একদা উদয়ন ঘনিষ্ট এই নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন তিনি আবার তাঁর পুরনো দলে ফিরে গেলেন।

জয়দীপের তৃণমূলে ফেরা প্রসঙ্গে উদয়ন গুহ বলেছেন, “জয়দীপ বিজেপিতে মর্যাদা পাচ্ছিলেন না। তাই তিনি আবার তৃণমূলে ফিরে এলেন। আমরাও চাইছিলাম জয় ফিরে আসুন। ওখানে গিয়ে জয় ভাল নেই, তা জেনেছিলাম। ও বুঝেছে। ঘরে ফিরে আসতে চাইছিল। এটা খুব অবাক করা ঘটনাও নয় আমার কাছে। বরং জয়ের চলে যাওয়া বেশি অবাক করা ছিল। এই কয়েক মাসে ও বুঝেছে, ওর আসল ঘর কোনটা।”

তবে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর জয়দীপ ঘোষ অবশ্য তেমন কোনও মন্তব্য করেননি। সাংবাদিক সম্মেলনে উদয়ন গুহের পাশে চুপ করেই বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কেন জয়দীপ বিজেপি ছাড়লেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দিন কয়েক আগেই এই জয়দীপ ঘোষকে সুকান্ত মজুমদারের সঙ্গে পথ অবরোধ করতে দেখা গিয়েছিল। হটাৎ কেন এই দল বদল তাই নিয়ে চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতিতে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?